editor
প্রকাশিত: 6:37 PM, November 9, 2022
ডিএসএস ডেস্ক:: জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৮ নভেম্বর) জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে, বাংলা একাডেমীর সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজার জেলায় দুই দিনব্যাপী এই সাহিত্যমেলার আয়োজন করা হয়।
সাহিত্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য অসীম কুমার উকিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
স্বাগত বক্তব্য দেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু। সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয় কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। মৌলভীবাজার জেলার কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মুহিবুল আমিন। আলোচক ছিলেন ছোটগল্পকার ও সাংবাদিক আকমল হোসেন নিপু।
‘জয়তু অগ্নিবীণা শতবর্ষ পরেও প্রাসঙ্গিক’ প্রবন্ধ উপস্থাপন করেন মো. আব্দুল মতিন। আলোচক ছিলেন ড. ফজলুল আলী।
ডিএসএস/৯ নভেম্বর/পিভি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে