editor

প্রকাশিত: 4:33 PM, November 12, 2022

মানুষ বিএনপি, আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না : জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

মানুষ বিএনপি, আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না : জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

মানুষ বিএনপি, আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না : জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

আলহাজ্ব কুনু মিয়ার স্মরণ সভা

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, এদেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে। আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত, আর বিএনপি আছে তাদের নেত্রীর চিকিৎসা ও মুক্তি নিয়ে। তিনি বলেন, আমরা চাই খালেদা জিয়া সুচিকিৎসা পাক, তারও অধিকার আছে। দেখুন ইতিহাস কত নির্মম। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, এরশাদ তখন জেলে অসুস্থ। এরশাদের সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ড পিজি হাসপাতালে পাঠাতে বললেও খালেদা জিয়ার মন গলেনি। আজ সেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিক্ষা চায় নেতাকর্মীরা। তিনি আরো বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি না। দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ১৯৯১ সালের পরে আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা ৩২ বছর দেশ পরিচালনা করেছে। কিন্তু কোনো সুশাসন দিতে পারেনি। দুটি দলই সব কিছু দলীয়করণ করেছে, সারাদেশে দুর্নীতি ও দুঃশাসন কায়েম করেছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে তারা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। সরকারি দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। কিন্তু জাতীয় পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকে আন্দোলন করেছে। তাই আসুন সকল মতভেদ ভুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সরকার গঠনের আন্দোলনে ঐক্যবদ্ধ হই।
তিনি শনিবার (১২ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি মরহুম আলহাজ্ব কুনু মিয়ার আদর্শিক রাজনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার চলে যাওয়া আমাদেরকে ব্যতিত করেছে। তিনি ছিলেন রাজনীতির এক বটবৃক্ষ কর্মীবান্ধব ব্যক্তিত্ব। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি মরহুম আলহাজ্ব কুনু মিয়ার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ও আলহাজ্ব কুনু মিয়া স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক উসমান আলী চেয়ারম্যান এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও  মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের যৌথ পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ তাজ  রহমান, আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু, সাবেক এমপি ইয়াইইয়া চৌধুরী এহিয়া, আলহাজ্ব সাব্বির আহমদ। স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জাপা নেতা হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, আলী হোসেন সরকার, আহমদ আলী,  জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, ওসমানী নগর জাতীয় পার্টির আহ্বায়ক সুফি মাহমুদ, গোয়াইনঘাট জাতীয় পার্টির আহ্বায়ক জামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইসমাঈল আলী আশিক, সিলেট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাহেল রাজা চৌধুরী, মোগলাবাজার থানা জাতীয় পার্টির আহ্বায়ক শহিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো: শাহ আলম, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সিলেট মহানগর মহিলা পার্টির আহ্বায়ক রুনা বেগম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম মুর্শেদ খান, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো: শাহান উদ্দিন নাজু, সিনিয়র সদস্য কয়েস আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার আহ্বায়ক আফজাল হোসেন মান্না, মরহুম আলহাজ্ব কুনু মিয়ার ভাতিজা মুজিবুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা আব্দুল আজিজ সিরাজী। মোনাজাত পরিচালনা করেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক