editor
প্রকাশিত: 11:21 PM, November 12, 2022
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মেট্রোপলিটন ল’ কলেজ গভর্ণিং বডির সভাপতি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান। এক সময় আমিও আইনের ছাত্র ছিলাম। গ্রাম থেকে শহর, শহর থেকে রাজধানীতে গিয়ে রাজনীতিতে সক্রিয় হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া ঐতিহাসিক দল, যেই দলের তৃণমূল লেভেল থেকে জাতীয় পর্যায়ে যেতে সক্ষম হয়েছি। আমৃত্যু পর্যন্ত আমি সেই দলের হয়ে কাজ করে যাবো। তিনি বলেন, আইন পেশা হচ্ছে একটি মহৎ পেশা। আইনজীবীদের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সর্বমহলে আইজবীর গুরুত্ব অপরিসীম। এটা শুধু উকালতি নয়, বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত সক্ষম ও মজবুত এজন্য আইনপেশাকে নভেল পেশা বলা হয়। আমাকে এই সম্মান দেওয়ায় আমি সবার প্রতি চির কৃতজ্ঞ। পাশাপাশি আমার ও বার কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং যারা এই আইনপেশায় জড়িত হবেন তাদেরকে সততা ও নিষ্ঠার সাথে আইনপেশা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি শনিবার (১২ নভেম্বর) রাতে দরগা গেইটস্থ সিলেট মেট্রোপলিটন ল’ কলেজ গভর্ণিং বডির ২য় মেয়াদে সভাপতি মনোনিত হওয়ায় কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মেট্রোপলিটন ল’ কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম রুহুল হুদার সভাপতিত্বে ও অধ্যাপক এডভোকেট সৈয়দ কাওছার আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ সামছুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ এডভোকেট ড. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. দিলীপ কুমার দাস চৌধুরী, অধ্যাপক এডভোকেট মির্জা হোসাইন, অধ্যাপক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, অধ্যাপক সাইয়েদ জাকারিয়া বক্তস ইমরান, অধ্যাপক মামুন হোসাইন। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, রুহেনা বেগম, ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন