editor

প্রকাশিত: 12:00 PM, November 13, 2022

‘কৃত্রিম’ টিকিট সংকট, খালি আসন নিয়ে উড়াল দেয় বিমান

‘কৃত্রিম’ টিকিট সংকট, খালি আসন নিয়ে উড়াল দেয় বিমান

‘কৃত্রিম’ টিকিট সংকট, খালি আসন নিয়ে উড়াল দেয় বিমান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমানের ‘কৃত্রিম’ টিকিট সংকটের অভিযোগ নতুন নয়। ঢাকা-সিলেট রুটের যাত্রীরা টিকিট কিনতে গিয়ে পান না।

আসন সংকট কিংবা ভাড়ার তারতম্যে ফিরতে হয় তাদের। দ্বারস্থ হন ট্রাভেলস এজেন্সির। নির্দিষ্ট মূল্যের চেয়ে চড়া দাম দিয়ে জরুরি প্রয়োজনে টিকিট কিনে যাত্রা করতে হয়। কিন্তু বিমানে ওঠার পর দেখা যায় যাত্রীশূন্য। ফলে যাত্রীদের মধ্যে অনেক সময় ক্ষোভ তৈরি হয় বেশিদামে টিকিট কিনে।
বিমানের একযাত্রী এমন অভিযোগ করে বলেন, গত শুক্রবার বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৬০২) বোয়িং ৭৩৭ সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। ১৬২ যাত্রী ধারণ ক্ষমতার বিমানে মাত্র ৯৭ জন ছিলেন। বিমানে খালি পড়েছিল ৬৫টি আসন। অথচ সিলেট থেকে বিমানের টিকিট চাইতে গেলে টিকিট পাননি অনেকে। পরে চড়া দাম দিয়ে ট্রাভেলস এজেন্সি থেকে যাত্রীদের অনেকে টিকিট কিনে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী বলেন, তিনি তার অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যেতে টিকিট কিনতে গেলে সংকট দেখানো হয়। পরে অধিক মূল্য দিয়ে টিকিট কিনে নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি এয়ারলাইন্সগুলোতে কোনো আসন খালি থাকে না। কেননা, তারা প্রথমেই বিমানের ভাড়া কমিয়ে রেখে আসন সংখ্যা কমে যাওয়ার সঙ্গে দাম বাড়ায়। অথচ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঠিক তার উল্টো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুরুতে টিকিটের দাম বাড়িয়ে দেয়। এরপর আসন খালি থেকে যাওয়ায় শেষ মুহুর্তে গিয়ে দাম কমিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাথাভারি প্রশাসনের কারণে বিমানের এমন অব্যবস্থাপনা। শুরুতে টিকিটের মূল্য বাড়তি ধরা হয়। পরবর্তীতে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিটের মূল্য কমিয়ে আনা হয়। তখন আর যাত্রী মেলে না। যে কারণে আসন খালি থেকে যায়। তাছাড়া বিমানের অব্যবস্থাপনা কারণে যাত্রী কমার অন্যতম কারণ। কেননা, বেসরকারি এয়ারলনাইন্সগুলোর কর্মীরা দায়িত্বের সঙ্গে তাৎক্ষণিক যাত্রীদের মালামাল সংরক্ষণ ও সরবরাহ করেন। অপরদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা অনেকটা উদাসীন। তারা এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন না।

যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের লাগেজ ও ব্যাগেজগুলো যেনোতেনো ভাবে ফেলে রাখেন। যাত্রীর লাগেজের ব্যাপারেও তারা যত্মশীল না। সম্প্রতি এক নারী যাত্রীর লাগেজ ছুড়ে ফেলার কারণে ঝগড়াও বাঁধে। এ নিয়ে অভিযোগ করেও ওই নারী যাত্রী কোনো প্রতিকার পাননি।

এ ব্যাপারে এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিপার এয়ার সার্ভিসের সিইও খন্দকার শিপার আহমদ বলেন, বিমানের কোনো জবাবদিহীতা নেই। অন্য এয়ারলাইন্সগুলোতে অভিযোগ করলে এমডি পর্যন্ত চলে যায়। মূলত; বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জবাবদিহীতা থাকলে এমনটি হতো না।

বিশেষ করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে তাদের উল্টো নীতি বিমানকে ক্ষতির মুখে ফেলছে। ফলে যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। অথচ অন্য এয়ারলাইন্সগুলো ঠিকই ব্যবসা করছে।

বিষয়টি নিয়ে বিগত দিনে সংশ্লিষ্ট মন্ত্রী ভূমিকা নেওয়ায় পরিস্থিতি ঠিক হয়েছিল। এখন আবারো তা ছন্নছাড়া হয়ে গেছে। ফলে অন্য বেসরকারি এয়ারলাইন্সগুলোতে ভাড়া বেশি হলেও আসন খালি থাকে না।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মো. মনসুর আহমদ ভূঁইয়ার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার সেল নম্বর বন্ধ পাওয়া যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক