editor

প্রকাশিত: 6:10 PM, November 13, 2022

সরকারের সেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটে দেশ আজ অস্তিত্ব সংকটে : কাইয়ুম চৌধুরী

সরকারের সেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটে দেশ আজ অস্তিত্ব সংকটে : কাইয়ুম চৌধুরী

সরকারের সেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটে দেশ আজ অস্তিত্ব সংকটে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকরের ঝুলুম নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকারের স্বেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটের কারনে দেশ আজ অস্থিত্ব সংকটে পড়েছে। দেশে রিজার্ভ সংকটের কারনে আমদানি বন্ধ যাচ্ছে। দেশের মানুষ বিএনপির কর্মসূচিতে একাত্মতাপোষন করেছে। যার কারনে প্রতিটি বিভাগে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটছে। সারাদেশের সমাবেশ জনসমাগম দেখে সরকার সিলেটের গণসমাবেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কোন প্রকার ষড়যন্ত্রই আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশের জনস্রোত ঠেকাতে পারবে না।
রোববার বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচার মিছিল, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দেশের মানুষ অসহায় অবস্থায় আছে। এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের  মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে গতিশীল করে এগিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। জনগণ দেখিয়ে দিয়েছে কীভাবে লড়াই করে সমাবেশ সফল করতে হয়। এখানে আমাদের কর্মীদের চেয়ে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি। এ সরকার আর টিকতে পারবে না। তাদের নৈতিক ভিত্তি নেই। আজ আমাদের কাজ নিজ নিজ দায়িত্ব পালন করা। আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি এই চলমান আন্দোলনের গতি আরও বাড়াতে হবে। তাই আাগামী ১৯ নভেম্বরের গণসমাবেশকে সফল করতে হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল কাহির চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ মামুন,এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম বুলবুল, এডভোকেট আবু তাহের,আখতার হোসেন রাজু, এডভোকেট মোস্তাক আহমদ,আজিজুল হোসেন,মাহবুব আলম,আবুল কাসেম,খসরুজ্জামান পারভেজ ,দেলওয়ার হোসেন, আবুল বাশার প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক