editor
প্রকাশিত: 9:30 AM, October 30, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
যাত্রীরা’র তো কি পরিমান বিরক্ত হয় কইয়া (বলে) লাভ নাই, আমরারও মাঝে মাঝে মনে হয়, এই সড়ক দিয়া কেনে যে আই (আসি), থেকনাইতে থেকনাইতে (ঝাকুনি) মাথা ঘুরাই (ঘুরে) যায়।’ সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে যাত্রী বহনকারী সিএনজি চালক জহির আহমদ ক্যামেরা দিয়ে সড়কের ছবি তোলার সময় মঙ্গলবার দুপুরে এমন মন্তব্য করছিলেন। জহির আহমদ জানালেন, এই সড়কের পাশের গ্রাম জগরাইরগাঁওয়ে তার বাড়ি হওয়ায় এখানে গাড়ি চালান। না হয় এই সড়ক দিয়ে বেশি টাকা পেলেও আসতেন না। একই ধরনের মন্তব্য করলেন, সিএনজি চালক জগাইরগাঁওয়ের বদরুল আলম ও টুকের বাজারের জাহাঙ্গীর আলম। জামালগঞ্জের ব্যবসায়ী
রিপন তালুকদার বললেন, জামালগঞ্জের বেশিরভাগ মানুষ চলাচল করেন সাচনা- সুনামগঞ্জ সড়ক দিয়ে। ৪ দফা বন্যায় এই সড়কজুড়ে খানাখন্দ হয়ে আছে, চলাচল অনুপযোগী হয়ে গেছে সড়কটি। উপজেলার আরেকাংশের মানুষের যাতায়াত জামালগঞ্জ-উজ্জ্বলপুর-কাঠইড় সড়ক দিয়ে। এই সড়কের উজ্জ্বলপুর অংশ বন্যায় ভেঙে গেছে। ওই অংশ এখনো খেওয়া নৌকায় পাড়াপাড় হতে হয়। এই অবস্থায় জামালগঞ্জের প্রায় দুই লাখ মানুষ কার্যত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
সাচনাবাজারের বিপ্লব দেব বললেন, সাচনাবাজার কেবল ভাটি অঞ্চলের বড় বাজার নয়। ভাটির বন্দর হিসাবে খ্যাত এটি, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ^ম্ভরপুর উপজেলার বাসিন্দারাও এই বাজারে কেনা-বেচার জন্য আসেন। সড়ক যোগাযোগের বেহাল অবস্থা হওয়ায় বিপাকে পড়েছেন সকলেই।
জামালগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আল আজাদ বললেন, আমি এক সপ্তাহ হয় নির্বাচিত হয়েছি। আমাকে শত শত মানুষ ফোন দিয়ে কেউ বা দেখা করে বলছেন, আমি যেন মন্ত্রী মহোদয় (পরিকল্পনা মন্ত্রী), এমপি মহোদয়, জেলা পরিষদ চেয়ারম্যান, সড়ক বিভাগ ও এলজিইডি’র সঙ্গে যোগাযোগ করে উপজেলার লাখো মানুষকে যোগাযোগ বিড়ম্বনা থেকে মুক্তি দেবার উদ্যোগ নেই। জামালগঞ্জ-সাচনার দুই সড়কই অচল প্রায়। দায়িত্বশীলদের কাছে আমি বিনয়ের সঙ্গে আবদার জানাতে চাই, দ্রুততার সঙ্গে সড়ক মেরামত করে যাতায়াত উপযোগী করে দেবার জন্য।
সুনামগঞ্জ- সাচনাবাজার সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন বললেন, এই সড়কের যেখানে যেখানে বেশি খারাপ অবস্থা। সেখানকার প্রাক্কলন তৈরি করে দরপত্রের জন্য তত্বাবধায়ক প্রকৌশলীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আবার পুরো সড়কই ভেঙে নতুন করে করার জন্যও প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে কাজের দরপত্র প্রক্রিয়া করা হবে। সুনামগঞ্জ-কাঠইড়- উজ্জ্বলপুর ও জয়নগর সড়কের দেখভাল করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সুনামগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী হরজিৎ সরকার বললেন, গেল সপ্তাহে সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম স্যার এসে উজ্জ্বলপুর অংশের ভাঙন সরেজমিনে দেখে গেছেন। এর আগে এলজিইডি’র সদর দপ্তরে প্রধান প্রকৌশলী স্যারকে ভাঙনের ভিডিও ফুটেজ ও ছবি পাঠানো হয়েছে। বুধবার এই সড়কের ভাঙন অংশের প্রাক্কলন তৈরি করে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে