editor

প্রকাশিত: 10:09 PM, November 13, 2022

সিলেটে গণসমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি বিএনপি’র

সিলেটে গণসমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি বিএনপি’র

সিলেটে গণসমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র সিলেট বিভাগীয় গণসমাবেশ আগামী শনিবার। এক মাস ধরে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে মঞ্চ স্থাপনের কাজ শুরু করা হয়েছে। সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা ময়দানে চলছে মঞ্চ নির্মাণ।

সিলেট বিএনপি নেতারা জানিয়েছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ডাকে ২০১২ সালে সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী সবচেয়ে বড় সমাবেশ করেছিল বিএনপি। তখন কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছিল সিলেট নগরে। গোটা নগরী হয়ে পড়েছিল স্তব্ধ। এবার সিলেট বিএনপি এর চেয়ে বেশি লোক সমাগম করতে চায়। সেই লক্ষ্যে কাজ চালাচ্ছেন বিএনপি নেতারা। এজন্য টানা একমাস ধরে চলছে প্রচারণা কার্যক্রম।

এই কার্যক্রমে এসে সম্পৃক্ত হচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। নগরের প্রতিটি পাড়া-মহল্লার বাসাবাড়িতে বিএনপি’র তরফ থেকে দাওয়াত দেয়া হয়েছে। একই সঙ্গে জেলার ওয়ার্ড ও গ্রাম পর্যায় পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে।

প্রচারণায় গিয়ে সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট বিএনপি নেতারা। নেতারা জানিয়েছেন, শুধু বিএনপি নয়, অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও গোটা বিভাগজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। চলছে লাগাতার বৈঠকও। ওই সব বৈঠকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে নগরে শুরু হয়েছে শোডাউন। বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা নিজেদের উদ্যোগে প্রতিদিনই এলাকায় এলাকায় শোডাউন দিচ্ছেন। আর এসব শোডাউন নজর কাড়ছে নগরবাসীর। সিলেট বিভাগীয় বিএনপি’র গণসমাবেশ সফল করতে টানা এক মাস ধরে সিলেটে অবস্থান করছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তার নেতৃত্বে চলছে সার্বিক কার্যক্রম। কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনের কাজে ছিলেন যুক্তরাষ্ট্রে। আজ-কালের মধ্যে তিনি সিলেটে ফিরে প্রচারণা সহ গণসমাবেশের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন।

বিএনপি’র সিলেট বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন। তিনি শেষবারের মতো গত সপ্তাহে সিলেট সফর করে গেছেন। চার জেলায় সফর করে বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে তিনি প্রস্তুতি সভা করে গেছেন।

এদিকে, বিএনপি’র গণসমাবেশস্থল আলীয়া মাদ্রাসায় ময়দানে ৭০ ফুট প্রস্থের ও ৩০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ তৈরি হচ্ছে। পূর্ব থেকে পশ্চিমমুখী এই মঞ্চের সম্মুখের মাঠে অবস্থান করতে পারবে কয়েক লাখ মানুষ। ইতিমধ্যে মাঠের বিভিন্ন জায়গার উঁচু-নিচু স্থান বালি দিয়ে ভরাট করে সমান্তরাল করে দেয়া হয়েছে। মঞ্চের সামনে ২০ ফুট জায়গা খালি রাখা হচ্ছে। কয়েকশত চেয়ার সারিবদ্ধভাবে থাকবে যাতে সমাবেশে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসতে পারেন। মঞ্চের সামনে যেকোনো একটি স্থানে আরেকটি ছোট মঞ্চ থাকবে যেখানে সাংবাদিকদের বসার জন্য ব্যবস্থা থাকবে।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, বিএনপি’র সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে আমার প্রস্তুতিতে ফাঁক রাখছি না। এক সপ্তাহ আগে থেকেই মঞ্চ নির্মাণ শুরু করা হয়েছে। এর বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীই ঘরে বসে নেই। সবাই সমাবেশ সফল করতে মাঠে নেমেছেন। এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কাইয়ূম বলেন, সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে এবার স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। এই সমাবেশে ৪-৫ লাখ মানুষের সমাগম ঘটবে। শুধু আলীয়া মাদ্রাসা ময়দানই নয়, গোটা নগরীই পরিণত হবে মানুষের সমুদ্রে।

সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সমাবেশে আসতে শুরু করেছেন লোকজন। তিনি জানান, আমাদের প্রস্তুতি দু’তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সিলেট বিএনপি’র এই সমাবেশে সাধারণ মানুষও অংশগ্রহণ করবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে- সমাবেশকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা চৌহাট্টা এলাকা। কে কার চেয়ে বড় বিলবোর্ড বসাবে এ নিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতা। এ ছাড়া, রিকাবীবাজার পয়েন্ট, দরগাহ এলাকা, দাড়িপাড়া গলির মুখ সহ সব স্থানেই বিলবোর্ড ও ব্যানার সাঁটানোর কাজ চলছে।

বিভাগীয় গণসমাবেশ ইতিহাস সৃষ্টি করবে- মুক্তাদির: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৯শে নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠের বিভাগীয় গণসমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। গণসমাবেশকে কেন্দ্র করে শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, গণতন্ত্রকামী সিলেটবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যের সূচনা হয়েছে। সিলেটবাসী সকল বাধা বিপত্তি অতিক্রম করে গণসমাবেশ সফলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গণসমাবেশ সফল করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি শনিবার সিলেট মহানগর ১০ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে নগরীর কানিশাইল এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এদিকে সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর ২ নং ওয়ার্ডের লামাবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক