editor
প্রকাশিত: 5:45 PM, November 14, 2022
সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ স্লোগানকে সামনে রেখে র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে ও সেন্টারের পরিচালক ডাঃ শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। র্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয়মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ২০০জন রোগীকে বিনামূল্যে ঔষধ সহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এসময় পৃথক কর্মসূচীতে উপস্থিত ছিলেন – গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক, ডায়াবেটলজিস্ট, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাঃ শাহিন আহমেদ, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ইউপি সদস্য কামাল আহমদ, সাবেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক আবদুল আহাদ, আনা মিয়া, গোলাপগঞ্জ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালিক আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন