editor
প্রকাশিত: 8:17 PM, November 14, 2022
সিলেটে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধুবন, জিন্দাবাজারসহ বিভিন্ন বিপনী বিতাণ এবং সাধারণ পথচারীদের মাঝে প্রচার লিফলেট বিতরণ শেষে মিছিল করেন যুবদল নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না। দেশের জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদেরকে নানাবিধ উপায়ে হয়রানি করা হচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিকবোধশূন্য হয়ে পড়েছে। আর তাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ, আব্দুল্লাহ আল মামুন হিরা। এছাড়াও সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন