editor

প্রকাশিত: 9:22 PM, November 14, 2022

সারাদেশে বিএনপি’র আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে :  পংকী

সারাদেশে বিএনপি’র আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে :  পংকী

সারাদেশে বিএনপি'র আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে :  পংকী

২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপি ২৬নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ই নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় ২৬নং ওয়ার্ডের ক্বীন ব্রীজের পাশের মাঠে এই কাউন্সিল অনুষ্টিত হয়। ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ডাঃ এম এ হক এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলনেতা কামাল হাসান জুয়েল, এম এ মতিন ও ছাত্রদল নেতা আবির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সারাদেশে বিএনপি’র আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার দেখে সরকারের মাথা খারাপ হয়ে পড়েছে। যার কারনে সারা দেশে বিএনপি’র গণসমাবেশগুলোতে পরিবহন ধর্মঘট, হামলা, মামলাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সিলেটে আগামী ১৯শে নভেম্বর আলিয়া মাদ্রাসার মাঠে জনতার ঢল নামবে। সেই গনসমাবেশে ২৬নং ওয়ার্ডের সকল নেতাকর্মীসহ জনগণকে মিছিল সহকারে যোগদানের আহবান জানাচ্ছি।

উদ্বোধক হিসেবে বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। জণরুশের ভয়ে সরকার দমনপীড়নের পথ বেঁচে নিয়েছে। সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ হামলা করে বিএনপি দলীয় নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে জনগণের আন্দোলন জোরদার হচ্ছে। এই আন্দোলনে ২৬নং ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে এই ওয়ার্ডের নেতাকর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, এড.হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, এড.রোকসানা বেগম শাহনাজ, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, মুর্শেদ আহমদ মুকুল, সৈয়দ সাফেক মাহবুব, আফজল উদ্দিন, আবুল কালাম। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার রশীদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা সেলিম আহমদ রনি, এম, এ মন্নান, জুবের আহমদ, মোঃ সুবেল আহমদ।

কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কামাল উদ্দিন। এই দ্বিবার্ষিক কাউন্সিলে পাড়া কমিটির ভোটারদের সরাসরি ভোটে সভাপতি পদে আকতার রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এম এ মন্নান ও সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম বক্ত শিপু নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাজ্জাদ আহমদ, নির্বাচনে সহযোগিতা করেন দুলাল আহমদ, সিরাজুল ইসলাম ও জাবেদ আহমদ বাদশাহ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন