editor
প্রকাশিত: 5:36 PM, November 15, 2022

সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়কের কাজ শুরু এ মাসেই : পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি শেখ হাসিনার একজন উন্নয়নকর্মী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উন্নয়নের জন্যই এ জায়গায় এনেছেন। তিনি আমাকে বলেছেন আপনি হাওরের সন্তান। হাওরের জন্য কাজ করুন। তার নির্দেশে শুধু হাওরাঞ্চল নয় পুরো বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি৷ মানুষের জীবনমান উন্নয়নে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জের সিলেট বিভাগের সবচেয়ে বড় সেতু রানীগঞ্জ সেতু বাস্তবায়ন হয়েছে৷ যার বদৌলতে সুনামগঞ্জের সাথে ঢাকার দূরত্ব অনেকটা কমে গেছে৷ শুধু রানীগঞ্জ সেতুই নয় সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়কের কাজ এ মাসেই শুরু হবে। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইলসহ বড়বড় স্থাপনার কাজ চলমান৷ সুনামগঞ্জে রেললাইন আসবে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে শেখ হাসিনার সাথে থাকতে হবে, আওয়ামীলীগের সাথে থাকতে হবে। আমার বিশ্বাস সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণ শেখ হাসিনার সাথেই থাকবে।
সমেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
ডিএসএস-ছামি–০৬(১৫)১১
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন