editor
প্রকাশিত: 12:39 PM, October 30, 2020
অনলাইন ডেস্ক
আবাসন জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হলেন লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার এন্ড লাইমহাউস আসনের ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য আফসানা বেগম।
তার বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে মাত্র ৬ মাসের মধ্যে কাউন্সিল ফ্লাট নিয়েছেন তিনি। ৩০ বছর বয়সী আফসানা স্থানীয় আইলস অফ ডগ এর মত জায়গায় তিনশত হাজার পাউন্ডের একটি ফ্ল্যাট গ্রহণ করেন।
দ্য মেইল পত্রিকা জানায়, আগামী ১০ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে হবে। যদি তিনি আইনি প্রক্রিয়ায় হেরে যান তাহলে হয়ত সংসদ সদস্য পদ হারাতে হতে পারে, এমনকি জেলেও যেতে হতে পারে। ২০১১ সালে প্রথম ঘরের জন্য আবেদন করেছিলেন আফসানা। যদিও তখন তিনি তার বাবা-মার সঙ্গে ছিলেন। পরে ২০১৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাবা-মার ঘর থেকে স্বামীর সাথে চলে আসেন। কিন্তু স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি ঘরের জন্য দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকলেও মাত্র ৬ মাসের মধ্যে ঘর পেয়ে যান। যদি বলা হয়েছে স্বামীর সাথে বিচ্ছেদের পর তার কোন সন্তানও ছিলোনা, এর পরও তিনি ঘর পেয়ে যান।
আফসানা পূর্বে বলেছেন, স্বাধীনভাবে নিরাপদে বেঁচে থাকার জন্য তার ঘরের প্রয়োজন ছিলো। তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। আইনজীবীর পরামর্শ ছাড়া এর চেয়ে বেশি কিছু বলবেন না বলে তিনি মিডিয়াকে জানিয়েছেন।
বিগত বছর ব্রিটিশ নির্বাচনে টাওয়ার হ্যামলেটস বারার পপলার এন্ড লাইম হাউস আসন থেকে প্রথমবার নির্বাচন করেই জিতে যান ৩০ বছর বয়সী আফসানা। সদ্য বহিস্কৃত লেবার পার্টির সাবেক লিডার জেরেমি করবিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আফসানা বেগম।
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ