editor
প্রকাশিত: 11:56 AM, November 16, 2022

চালের বাজারে অস্থিরতা
অনলাইন ডেস্ক :
সিন্ডিকেটের কারসাজির কারণে চালসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতার বিষয়টি বহুল আলোচিত। এ চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার কথা বারবার ঘোষণা দিলেও বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হয় তা বোধগম্য নয়।
যেহেতু অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হচ্ছে না, সেহেতু প্রতীয়মান হয়, কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তা যথেষ্ট নয়। ভরা মৌসুমে চালের বাজারে অস্থিরতার বিষয়টি কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। বিস্ময়কর হলো, চাল নিয়ে চালবাজি বন্ধ করা যাচ্ছে না। গরিব মানুষ মূল্যস্ফীতির চাপে অসহনীয় দুর্ভোগ পোহাবে, এটাই যেন তাদের নিয়তি। দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুত পরিস্থিতি ভালো। এছাড়া মাঠ থেকে আমন ধান কৃষকের গোলায় উঠতে শুরু করেছে।
সেই ধানের নতুন চাল ইতোমধ্যে বাজারেও এসেছে। বর্তমানে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই; তবু বাড়ছে দাম। সোমবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি চাল এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ ৫ টাকা বাড়তি দরে বিক্রি হয়েছে। মূল্যস্ফীতির চাপে থাকা ভোক্তাদেন বাড়তি দামে চাল সংগ্রহ করতে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা সহজেই অনুমেয়। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সম্ভাব্য বিশ্বমন্দাকে পুঁজি করে একটি চক্র এখন থেকেই চালের দাম বাড়াতে শুরু করেছে; যাতে দীর্ঘ সময় তারা বাড়তি মুনাফা করতে পারে। প্রশ্ন হলো, এসব যাদের তদারকি করার কথা, তারা কী করছেন?
ডিএসএস-ছামি-০১(১৬)১১
4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
4 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 1 বিশিষ্ট
4 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
7 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
8 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
7 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
1 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
2 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও