editor
প্রকাশিত: 5:22 PM, November 16, 2022

সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে জব্দ করা হয়েছে।
অনলাইন ডেস্ক :
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতালের রিকাবিবাজারস্থ পুরাতন মেডিকেল নং-১১/জ বাসা থেকে ওষুধগুলো জব্দ করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় রবিউলের বাসার ছাদ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৪ লাখ টাকার সরকারি ওষুধ। অভিযানে অংশ নেন হাসপাতালের সহকারী-পরিচালক (অর্থ) মাহবুবুল আলম, স্টোর অফিসার, ওয়ার্ড মাষ্টার ও আনসার সদস্যরা।
ওষুধ পাচারের সন্দেহের তালিকায় রয়েছেন হাসপাতালের আউটডোর ফার্মেসিতে কর্তব্যরত ৩য় শ্রেণীর কর্মচারী হারবাল গার্ডেনার-রবিউল। উদ্ধারকৃত ওষুধ পাচারকারী সন্দেহে ওই কর্মচারীকে বিশেষ নজরদারিতে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, হাসপাতালের স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। তবে ওই ঘটনায় সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা যাচ্ছে না। তাছাড়া ওষুধগুলো এই হাসপাতালের কিনা, বা হয়ে থাকলে জড়িত কারা, তাদের খুঁজে বের করতে উপ-পরিচালক ডা. আব্দুল গাফফারকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাছাড়া জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডিএসএস-ছামি-০৭(১৬)১১
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন