editor
প্রকাশিত: 9:26 PM, November 16, 2022
সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন। তাই স্বাধীন দেশে যারা বসবাস করবে তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলতে হবে। হৃদয়ে একাত্তর ধারণ করে আমাদের চলতে হবে। ১৯৭১সালে আমরা স্বাধীন দেশ পেয়েছি। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন আমাদের বুকে একাত্তর ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু ও একাত্তরকে যারা ধারণ করে তারাই হচ্ছে প্রকৃত দেশ প্রেমিক। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে তাদের নিয়ে কাজ করে যাচ্ছে। যা একটি প্রশংসনীয় উদ্যোগ। যারা বঙ্গবন্ধুকে ধারণ করতে পারে না তাদের এই দেশে থাকার কোনো প্রয়োজন নেই।
তিনি (১৬ নভেম্বর) বুধবার সন্ধ্যায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে “মুক্তি সংগ্রামের চেতনার ধারক ও বাহক” হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে একাত্তর ফাউন্ডেশন এর ২০০ তম সাপ্তাহিক পাঠচক্র উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান ইব্রাহীম আহমদ জেসির সভাপতিত্বে ও জাহেদ জায়গীদার এবং রাজিব চন্দ্র দাশ এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এটিএম হাসান জেবুল। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন।
আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, মোগলাবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, এ্যাডভোকেট দিপন আচার্য, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ এমদাদুল হক ফাহিম, সজল আহমদ জামিল, তারেক জামিল, রুবেল আহমদ, শাকিল আহমদ, আলম খান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ তারেক, তাশফিক মেহেদী জয়, নাঈম আহমদ চৌধুরী, অপু খাইরুল, ফারহান আহমদ, আরহামুল আলীম দাবির, ইরফান বিন মাহী, তারেকুল ইসলাম ফাবী, আরমান আজাদ, ২৫ নং ওর্য়াড আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম সোহান, পাপরুল ইসলাম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন