editor
প্রকাশিত: 10:17 PM, November 16, 2022

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপি’র প্রস্তুতিসভাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১০ পুলিশ সদস্য, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এ সময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। সন্ধ্যায় লাখাই বামৈ এলাকায় লাখাই উপজেলা বিএনপি’র আয়োজনে সিলেটের গণসমাবেশ সফল করার জন্য প্রস্তুতিমূলক সভা চলছিল। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশ ও নেতাকর্মীদের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে উভয়ই সংঘর্ষে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ১৯শে নভেম্বর সিলেটে বিএনপি’র মহাসমাবেশকে সফল করতে বিকালে লাখাই উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র জিকে গউছ। সভা চলাকালীন সময়ে লাখাই থানা পুলিশ সভায় বাধা দিলে পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশের গুলিতে জিকে গউছসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীসহ ১০ পুলিশ আহত হন।
আহত বিএনপি নেতাকর্মীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে সভা করছিলাম, সভায় পুলিশ অতর্কিত হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে তারা নির্বিচারে গুলিবর্ষণ করে।
এ ব্যাপারে জিকে গউছ জানান, সিলেটের গণসমাবেশের প্রস্তুতি নিতে বুধবার বিকালে লাখাই উপজেলা বিএনপি’র নিজস্ব অফিসে সভা চলছিল। এ সময় বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ সভায় লাখাই থানার ওসি তদন্তের নেতৃত্বে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, ভাঙচুর ও একপর্যায়ে নেতাকর্মীদের ওপর গুলি চালায়। পুলিশের গুলিতে আমিসহ আমার শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরে আমাদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। তিনি জানান, জুলুমবাজ সরকার ক্ষমতা হারানোর ভয়ে সিলেটের মহাসমাবেশকে বিফল করতে তাদের পোষা পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। গত কয়েকদিন থেকে জেলা বিএনপিসহ উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের বিনা অপরাধে আটক করছে পুলিশ। গত মঙ্গলবার বানিয়াচংয়ের সভায় পুলিশ হামলা চালিয়েছে।
আজ আমাদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। তিনি জানান, হামলা-গ্রেপ্তার ও গুলির ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। সময় এসে গেছে অবৈধ সরকার পতনের। বিএনপি’র সকল সমাবেশে সাধারণ মানুষের জোয়ার দেখে সরকার ভয়ে কাঁপছে। তাই দমন-নিপীড়ন করে আন্দোলন থামানোর ব্যর্থ চেষ্টা করছে আওয়ামী লীগ। তবে বিএনপি সকল ভয়কে জয় করে দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, লাখাইয়ে বিএনপি নেতাকর্মীরা নাশকতার জন্য জড়ো হচ্ছিল ভেবে পুলিশ তাদেরকে বাধা দেয়। এতে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে আমাদের কমপক্ষে ১০ পুলিশ আহত হয়েছে। পরে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন