editor
প্রকাশিত: 7:07 PM, November 18, 2022

পরিবহন ধর্মঘটে জনভোগান্তি: সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এরই মধ্যে শুক্রবার সকাল ৬টা থেকে জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
হঠাৎ করে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ গণমাধ্যমকে বলেন, আজ হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। পূর্বেই ধর্মঘটের ঘোষণা দেয়ায় যাত্রী নেই বললেও চলে। যাত্রী না থাকায় অনেকেই গাড়ি বের করেনি।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার। তবে আগামীকাল নয়, আজ শুক্রবার রাতের মধ্যেই সিলেট নগর জনসমুদ্রে পরিণত হয়েছে।
এতিকে আজ শুক্রবার দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন কালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ গত ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে।
সিলেটে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা থেকে গণসমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
মেয়র মাঠ পরিদর্শনের সময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির া সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, বর্তমান সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক