editor
প্রকাশিত: 1:28 PM, November 19, 2022

সময়ের ব্যবধান ৯ বছর। এই দীর্ঘ সময়ে সরকারবিরোধী আন্দোলনে খুব বড় আকারের শোডাউন করতে পারেনি বিএনপি। অবশেষে ৯ বছর পর ফের মাঠ কাঁপাচ্ছে রাজপথের প্রধান বিরোধীদলটি
অনলাইন ডেস্ক:
সময়ের ব্যবধান ৯ বছর। এই দীর্ঘ সময়ে সরকারবিরোধী আন্দোলনে খুব বড় আকারের শোডাউন করতে পারেনি বিএনপি। অবশেষে ৯ বছর পর ফের মাঠ কাঁপাচ্ছে রাজপথের প্রধান বিরোধীদলটিাইন
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীং সংসদ নির্বাচনসহ কয়েকটি দাবিতে আজ সিলেটে গণসমাবেশ করছে বিএনপি। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে হচ্ছে এই সমাবেশ।
বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে বিএনপির বড় আকারের কর্মসূচি সর্বশেষ ২০১৩ সালে হয়েছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সে বছরের অক্টোবরে সিলেটে আলিয়ার মাঠে বিশাল জনসভা করেছিল দলটি। সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
২০১৩’র সেই জনসভায় গোটা সিলেট বিভাগ থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছিলেন। এর পরের ৯ বছরের মধ্যে একের পর এক কর্মসূচি ছিল দলটির। কিন্তু হইচই ফেলে দেওয়ার মতো বিশাল কর্মসূচি ছিল না তাদের।
তবে এবার আরেকটি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের সিলেটে বড় আকারের কর্মসূচি বাস্তবায়ন করছে বিএনপি। দলটির দাবি, এবার স্মরণকালের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে সিলেটে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই করে আসছে বিএনপি। ছোট, বড় সব ধরনের কর্মসূচিই আমরা বাস্তবায়ন করে আসছি।’
তিনি বলেন, ‘প্রেক্ষাপট বিবেচনায় এবার ইতিহাসের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে। এতো বাধা, এতো বিপত্তির পরও লাখ লাখ মানুষ স্রোতের মতো সমাবেশে যোগ দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, মানুষ এখন মুক্তি চায়।’
বিএনপি নেতারা জানান, সিলেটে আজকের গণসমাবেশকে ঘিরে গত প্রায় এক মাস ধরে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। গোটা বিভাগের প্রতিটি উপজেলা ও পৌরসভায় চলেছে প্রচারণা। নেতাদের মধ্যে যে মতবিরোধ, তাও বিলীন হয়ে গেছে এই সমাবেশকে কেন্দ্র করে। ফলে সিলেটজুড়ে বিএনপির মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
এই সমাবেশের মধ্য দিয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করার পথে এক ধাপ এগিয়ে যাবে বিএনপি, এমনটাই মনে করছেন দলটির নেতারা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণমানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছে বিএনপি। সব বাধা পেরিয়ে জনতার ঢল নেমেছে সমাবেশে। প্রতিকূল পরিবেশেও এই সফল সমাবেশ অগণতান্ত্রিক সরকারের ভিতে কাঁপন ধরিয়ে দিয়েছে।
ডিএসএস-ছামি-০১(১৯)১১
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন