editor
প্রকাশিত: 4:25 PM, November 23, 2022

ফেঞ্চুগঞ্জে সুচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ
সূচনা প্রকল্প আরডি আর এস বাংলাদেশ এর উদ্যোগে ২৩ নভেম্বর বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।
সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা ফখরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন -সূচনা প্রকল্প সমন্বয়কারী আর ডি আর এস বাংলাদেশ ফরাজদুক ভূইয়া। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সূচনা প্রকল্প আর ডি আর এস ফেঞ্চুগঞ্জ এর সমন্বয়কারী জসীম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার জিসিডিও ফারজানা ববি ও বিকাশ চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে ৫০৩৮ জন উপকারভোগী প্রকল্পের মাধ্যমে যে সকল সুবিধা পেয়েছেন এবং তাদের কার্যক্রম অবহিত করা হয়। এর মধ্যে শিশু কিশোর কিশোরী সহ বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু সাইদ মিয়া, উপজেলা জনস্ব্যাস্থ প্রকৌশলী কাজী রিয়েল আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফিরোজা বেগম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিত, প্রবীণ সাংবাদিক এস এম মামুনুর রশীদ, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন – জামিলা বেগম, ডলি বেগম, নেভি বেগম সহ বিভিন্ন উপকারভোগী এবং সূচনা প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক