editor
প্রকাশিত: 12:22 PM, November 28, 2022

মরক্কোর কাছে হারায় রাস্তায় নেমে যায় বেলজিয়ামের বহু বিক্ষুব্ধ সমর্থক
আন্তর্জাতিক ডেস্ক :
কাতার বিশ্বকাপের মঞ্চে মরক্কোর কাছে ২-০ গোলে হারায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা সৃষ্টি হয়েছে। বিভিন্ন দোকানে ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
রাস্তায় নেমে যায় বহু বিক্ষুব্ধ সমর্থক।
রোববার (২৮ নভেম্বর) বেলজিয়াম-মরক্কোর ম্যাচ শেষে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
এদিকে বিবিসি জানিয়েছে, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১১ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
আল-জাজিরার এক প্রতিবেদনে পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে বলেছেন, ম্যাচে হেরে যাওয়ার পর কিছু সমর্থক লাঠি হাতে সজ্জিত ছিল। তাদের ব্যবহার করা আতশবাজির মুখে একজন সাংবাদিক হয়েছেন।
এদিকে জনগণকে শহরের কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি জানান, কর্তৃপক্ষ রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করছে।
এক টুইট বার্তায় ক্লোজ বলেছেন, আজ বিকেলের ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতোমধ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন।
মহাশক্তিধর বেলজিয়ামকে বিশ্বকাপের মঞ্চে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপের এ দেশটিকে গতকাল ২ গোলে হারায় উত্তর আফ্রিকার মরক্কো।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন