editor
প্রকাশিত: 5:16 PM, November 30, 2022
কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের সরকারের রূপকল্পসমূহ বাস্তবায়নে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অপরিহার্য। করদাতাগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই কেবল লক্ষ্য অর্জন করা সম্ভব। কর বিভাগের সঙ্গে সম্মানিত করদাতা, অংশীজন ও নাগরিকদের মেলবন্ধনে দেশে আজ কর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি জাতীয় আয়কর দিবস উপলক্ষে করদাতা ও আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।
তিনি (৩০ নভেম্বর) বুধবার নগরীর মেন্দিবাগস্থ কর অঞ্চল-সিলেট এর ভবন প্রাঙ্গণে জাতীয় আয়কর দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১০টা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে জাতীয় আয়কর দিবসের শুভ উদ্বোধন করেন।
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই শ্লোগানকে সামনে রেখে কর অঞ্চল-সিলেট এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় আয়কর দিবস পালন করেছে সিলেট কর অঞ্চল। এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার তমিজ উদ্দিন আহমেদ, মো: সাইফুল ইসলাম, মোহাম্মদ সেলিম রাজা, এ কে এম ইসমাইল আহমদ, আওরঙ্গজেব খান, সহকারী কর কমিশনার মো: মনজুর রহমান, অর্পা বণিক, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হোছাইন, এস.এম মঞ্জুরুল আলম, মো: আসিফ মাহমুদ প্রমুখ।
আয়কর তথ্য-সেবা মাস উপলক্ষে সেবা সমূহ হলো-আয়কর রিটার্ন পূরণে পরামর্শ প্রদান, ই-রিটার্ন দাখিলে পরামর্শ প্রদান, আয়কর রিটার্ন দাখিল সহজিকরণ, ই-পেমেন্ট (এ চালান বুথ) সেবা, আয়কর রিটার্ন দাখিল সহজিকরণে বুথ স্থাপন, ই-টি আই এন রেজিস্ট্রেশন, বিভিন্ন ধরণের ফরম সরবরাহ, ওয়েবসাইট এর মাধ্যমে প্রাসঙ্গিক সেবা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন