editor

প্রকাশিত: 11:34 AM, December 1, 2022

বর্তমান আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক মানুষের: আমীর খসরু

বর্তমান আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক মানুষের: আমীর খসরু

১৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

১৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগের পতন ধরাবো। আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের কাছে দাঁড়ানোর অবস্থা তাদের নেই। এ আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক মানুষের। এটি মুক্তির আন্দোলন। সফলতাবিহীন বিএনপির নেতাকর্মী ও জনগণ কেউই আন্দোলন ছেড়ে ঘরে ফিরবেন না। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এ জন্য জাতীয় সরকার গঠন করে দেশ মেরামত করতে হবে। জিয়াউর রহমান বলে গেছেন, সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের আস্থাতেই বিএনপির আন্দোলনের বাঁধ ভেঙেছে। এ বাঁধ আওয়ামী লীগকে ভাসিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, সিলেট নগরীর প্রত্যেক ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। তাই আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপি ঘোষিত যে কোন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি (৩০ নভেম্বর) বুধবার নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ড এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষ তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে রাস্তায় নেমেছে। সফল না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে। তিনি দাবী করেন সরকার এখন জনবিচ্ছিন্ন। দেশের বাঁধ ভেঙ্গে গেছে। হামলা-মামলা দিয়ে বাঁধ রক্ষা করতে পারবেনা আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, বাজারের পণ্যকে আওয়ামী লীগ রাজনৈতিক পণ্য হিসেবে পরিণত করেছে। সরকার তেল, গ্যাস, বিদ্যুৎসহ সব জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে মূলত তাদের দলীয় লোকজন কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।
সিলেট মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ডের আহ্বায়ক ইফতেখার আহমদ সোহেলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ এবং এডভোকেট ওবায়দুর রহমান ফাহমির যৌথ পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েছ লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খছরু, মঈন উদ্দিন সোহেল, সদস্য মুকুল আহমদ মুর্শেদ, সৈয়দ সাফেক মাহবুব, আফজাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের