editor
প্রকাশিত: 1:42 PM, December 3, 2022

রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দিলো ইইউ
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া থেকে ব্যারেল প্রতি তেল ৬০ ডলারে কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
স্থানীয় সময় শুক্রবার (২ ডিসেম্বর) পোল্যান্ড এই বিষয়ে সমর্থন দিলে ইইউভুক্ত দেশগুলো ব্যারেল প্রতি ৬০ ডলারের বেশি দিয়ে তেল কেনা বন্ধ করার ব্যাপারে একমত হয় এবং একটি চুক্তিতে পৌঁছায়।
রোববার (৪ ডিসেম্বর) ইইউ-এর আইনি জার্নালে এ বিষয়ে বিস্তারিত প্রকাশিত হওয়ার কথা রয়েছে। খবর আল- জাজিরা।
চুক্তিটি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যার লক্ষ্য মূল্য বৃদ্ধি রোধে বিশ্ব তেলের বাজারকে পুনর্বিন্যাস করা।
শেষ মুহূর্তের আলোচনার পর, ইইউ প্রেসিডেন্সি অয়েল হ্যাশট্যাগ সম্বলিত এক টুইট বার্তায় জানায় যে, ‘রাষ্ট্রদূতরা সবেমাত্র রাশিয়ান সামুদ্রিক তেলের মূল্য নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। ’
চুক্তিটি মূলত গ্রুপ অব সেভেনের (জি-৭) নেতৃত্বে হয়েছে। এর লক্ষ্য তেল বিক্রি থেকে রাশিয়ার রাজস্ব সীমিত করা। কারণ এই তেল বিক্রির রাজস্বই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের জন্য ব্যবহার করে দেশটি।
এই পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে একটি নির্দিষ্ট সীমার ওপরে রাশিয়ান তেল পরিবহনে বাধা দেবে।
একই সময়ে, চুক্তিটি রাশিয়ান তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি নমনীয় পদ্ধতি বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ৫ ডিসেম্বর কার্যকর হওয়ার পরে আন্তর্জাতিক তেলের দামের তীব্র বৃদ্ধি রোধ করার লক্ষ্যে।
তবে অনেকেই আশঙ্কা করছেন যে, এই ধরনের চুক্তি তেলের দাম আকাশচুম্বী করতে পারে, কারণ রাশিয়া বিশ্বের প্রায় ১০ শতাংশ তেল সরবরাহ করে।
তেলের মূল্যসীমা প্রবর্তনের অর্থ হলো, অংশগ্রহণকারী দেশগুলো কেবলমাত্র সমুদ্রপথে পরিবহণ করা তেল এবং পেট্রোলিয়াম পণ্যগুলো কেনার অনুমতি পাবে, যা নির্ধারিত মূল্যে বা তার নীচে বিক্রি হবে।
যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং এবং বীমা সংস্থাগুলো জি-৭ দেশগুলোতে অবস্থিত, তাই এই মূল্যসীমা রাশিয়ার পক্ষে তার তেল বেশি দামে বিক্রি করা খুব কঠিন করে তুলবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন যে, এই মূল্যসীমা রাশিয়ার রাজস্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।
এদিকে, রাশিয়ার নিম্নকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, ব্লকটি তার নিজস্ব জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
এটি চলমান বাজারের আইনও লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি।
তবে এই মূল্যসীমা নির্ধারণ ‘সময়ের সঙ্গে সামঞ্জস্যযোগ্য’ হবে মন্তব্য করে ইইউ প্রধান ফন ডার লেয়েন টুইটারে বলেন, ‘এটি আমাদের বিশ্বব্যাপী জ্বালানি শক্তির দাম স্থিতিশীল করতে সাহায্য করবে, সারা বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোকে উপকৃত করবে। ’
ছামি – ০৬ (০৩)১২
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন