editor
প্রকাশিত: 6:20 PM, December 3, 2022
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের প্রবীণ মুরব্বি, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার জুনেদ ও ব্যাংকার আব্দুল কাহের রাসেদের পিতা, অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আব্দুল বাসিত বাবুল মিয়া (৭০) গত ২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, নাতি, নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা ৩ ডিসেম্বর শনিবার বেলা ২টায় তুরুকখলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের বাড়ির সামনের গোরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম-উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।
সর্বস্তরের মুসল্লিগণ নামাজে জানাজায় উপস্থিত হওয়ায় মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
এদিকে ফ্রান্স প্রবাসী আব্দুল গাফফার জুনেদ এর পিতা, প্রবীণ মুরব্বি, অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আব্দুল বাসিত বাবুল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক