editor

প্রকাশিত: 12:17 AM, December 6, 2022

সীমান্তিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীন বরণ সম্পন্ন

সীমান্তিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীন বরণ সম্পন্ন

সীমান্তিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীন বরণ সম্পন্ন

সীমান্তিক এর চীফ পেট্রোন, বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির বলেছেন, নবীন শিক্ষার্থীরা নিজেকে দেশের মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। মনে রাখতে হবে লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম, ইচ্ছা শক্তি ও মনোবল প্রয়োগ করতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব। তিনি বলেন, আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থায় দক্ষতার সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, মানব সম্পদ উন্নয়ন সহ সর্বক্ষেত্রে সারাদেশে সুনামের সাথে কাজ করছে সীমান্তিক। তিনি মানব সম্পদ তৈরি ও আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলতে শিক্ষক-অভিভাবক সহ সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। তিনি ৫ ডিসেম্বর সোমবার সকালে নগরীর উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সের মাঠে সীমান্তিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সীমান্তিকের চেয়ারপার্স মোহাম্মদ শামীম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.কে.এম ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির। সীমান্তিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রভাষক অনিক দে’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্তিকের মহাসচিব ফারুক উদ্দিন চৌধুরী, কালীগঞ্জের সভাপতি শফিকুল হক তাপাদার, সীমান্তিক (শিক্ষা)’র পরিচালক অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, সীমান্তিক কালীগঞ্জের অধ্যক্ষ নজরুল ইসলাম, আরটিএমআই-এইচআরডিসি’র পরিচালক ডাঃ এস এম ফরিদুল ইসলাম লতিফী প্রমুখ। অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সীমান্তিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সিলেটের ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন নার্সিং মিডওয়াফারী’র অধ্যক্ষ পিংকী চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্বর্ণা আচার্য্য। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে দেশের গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে