editor
প্রকাশিত: 12:37 PM, December 7, 2022

সিলেটে সংবিধান সংরক্ষন দিবসে আলোচনা সভা
সংবিধান সংরক্ষন দিবস উপলক্ষে সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাপার প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপির আহবানে সিলেটে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি সিলেট বিভাগের উদ্যোগে শহরতলীর শাহপরান ও জৈন্তাপুরের সারিঘাটে পৃথক কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম।
আলোচনা সভায় মুজিবুর রহমান ডালিম বলেন- পল্লীবন্ধু এরশাদ স্বৈরাচার নয়। তিনি ছিলেন বাংলার অহংকার। দেশের প্রয়োজনে মানুষের জন্য তিনি ক্ষমতা গ্রহন করেন। যুগান্তকারী উন্নয়নের মাধ্যমে তিনি দেশের মানুষের মনজয় করেন। পরে তিনি শান্তিপূর্নভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। তিনি সংবিধানের সংরক্ষক হিসেবে মানুষের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
শাহপরানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি সিলেট বিভাগীয় কমিটির সদস্য সেলিম আহমদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি সিলেট বিভাগীয় কমিটির সদস্য প্রিন্সিপাল মখলিসুর রহমান, গুলজার আহমদ, নুর মিয়া, মাওলানা বশির উদ্দিন। দোয়া পরিচালনা করেন হাফিজ আজির উদ্দিন। সারিঘাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সদস্য সালেহ আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন- জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম। শ্রমিক পার্টি নেতা সুহেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি সিলেট বিভাগীয় কমিটির সদস্য মাওলানা বশির উদ্দিন, সাইফুল আলম, আহমদ আলী, রাজু আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন