editor
প্রকাশিত: 5:45 PM, December 9, 2022
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেছেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ ও রাষ্ট্র হুমকির মুখে পড়বে। দুর্নীতির মূলোৎপাটন করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়ার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এসএম মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাক সিলেটের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ।
এর আগে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। পরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন