editor
প্রকাশিত: 5:50 PM, December 9, 2022
ভারতীয় সহকারি হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল বলেছেন, শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শে ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং কোন শিশু যেন শিক্ষার আলো হতে বঞ্চিত না হয়। শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানাদিগকে লালন-পালন করতে হবে। তিনি মতুয়া মিশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে চৌহাটাস্থ ভোলানন্দ রাজকুঞ্জ সেবামন্ডল আশ্রমে শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মতুয়া মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট অনুজ রায়ের সভাপতিত্বে ও রাজিব কুমার মিত্র এবং লিটন কুমার মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সজল কুমার চৌধুরী, সিএম সিলেটের অধ্যাপক ডা. কল্লোল বিজয় কর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিদ্যা রত্ন রায়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের সভাপতি মতুয়ারত্ন গোসাই গোবিন্দ চন্দ্র রায়।
উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন বাবলু ভক্ত, নারায়ন দাস, নয়ন কুমার রায়, রিপন কুমার রায়, অরুন কুমার রায়, লিটন কান্তি মৃধা, রনজয় রায়, নিখিল রায় প্রমুখ।
এর আগে ৮ ডিসেম্বর উৎসবের ১ম দিন মতুয়া মিশনের বিভিন্ন কর্মসূচী পালন করা হয় এবং ৯ ডিসেম্বর সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অন্যান্য কর্মসূচী পালন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন