editor
প্রকাশিত: 6:29 PM, December 9, 2022

বিএনপি-জামায়াত আবারো দেশে অগ্নি সন্ত্রাস শুরু করেছে : বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন
সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ প্রতিষ্ঠা কাল থেকে অসহায় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনাও পিতার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি-জামায়াত আবারো অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তাদেরকে প্রতিহত করতে সিলেট মহানগর কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য সচিব কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম এমপি, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য এডভোকেট মো. জহির উদ্দিন লিমন, সহ অর্থ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য মো. রেজাউল হক রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত, মহানগর কৃষক লীগের সহ সভাপতি মো. হোসেন আহমদ, সহ সভাপতি ডা. বিজিত পাল, ডা. নজরুল ইসলাম ফারুকী, সোয়েম বক্স, জমসেদ সিরাজ, কয়েস লোদী, মাজারুল ইসলাম রুকন, সাহাব উদ্দিন, মিন্টু রায় চৌধুরী, এডভোকেট এম খায়রুল আলম চৌধুরী, সাহেদ আহমদ, ফজরুল রহমান আকবর, জুবায়ের আহমদ, নজমুল হাসান, সিফৎ আলী, কাইয়ুম সৌরব, ইকবাল মাহমুদ, আফজল আহমদ চৌধুরী, মোঃ জুনেদ আহমেদ সাউদিয়া, আশরাফুল হক সহ ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৮, ১৯ ও ২৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের