editor

প্রকাশিত: 9:51 PM, December 9, 2022

কারাগারে আব্বাস-ফখরুল-রিজভী কোয়ারেন্টিনে

কারাগারে আব্বাস-ফখরুল-রিজভী কোয়ারেন্টিনে

কারাগারে আব্বাস-ফখরুল-রিজভী কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীরাও কারাগারে আগে থেকেই কোয়ারেন্টিনে আছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দেশের সবকটি কারাগারের নতুন একটি নিয়ম অন্তর্ভুক্ত হয়। যার আওতায় নতুন আসামি কারাগারে এলে কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়। এর আওতায় থেকে বাদ পড়েননি বিএনপির নেতারা। রিজভী ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে কোয়ারেন্টিনে আছেন। এখন ফখরুল ও আব্বাসকেও সেখানে কোয়ারেন্টিনে রাখা হবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি সূত্র বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, বিকেলে আদালতে তোলার পর ফখরুল ও আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির এ দুই শীর্ষ নেতাকে কারাগারে পাঠান। নিয়ম অনুযায়ী সকল নতুন বন্দীদের সাত দিন কোয়ারেন্টিনে রাখা হয়। ফখরুল-আব্বাসকেও সূর্যমুখী ভবনে আলাদা কক্ষে কোয়ারেন্টিনে রাখা হবে।

সূত্র আরও জানায়, সন্ধ্যা সোয়া ৬টার পর থেকে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে অবস্থান করছেন। এখনও তাদের ডিভিশনের নির্দেশনা আসেনি। এ সংক্রান্ত কাগজপত্র পেলে নিয়ম অনুযায়ী তাদের সূর্যমুখী ভবনে আলাদা কক্ষে কোয়ারেন্টিনে রাখা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারাবিধি মোতাবেক নতুন বন্দিদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সাধারণ বন্দি হিসেবে আছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের