editor

প্রকাশিত: 6:43 PM, March 17, 2022

গোলাপগঞ্জে ভূমি দখল নিয়ে সংঘর্ষ \ নিহত ১

গোলাপগঞ্জে ভূমি দখল নিয়ে সংঘর্ষ \ নিহত ১

নিহত বাসিতুল ইসলাম (ফাইল ছবি)

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের কতোয়ালপুর গ্রামে ভূমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রতিপক্ষের হামালায় গুরুতর আহত বাসিতুল ইসলাম (৪৮) কে হাসপাতালে নেয়ার পর মৃত্যু ঘটে। নিহত বাসিতুল ইসলাম কতোয়ালপুর গ্রামের সমুজ মিয়ার ছোট পুত্র। ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় নিহতের বসত বাড়ির সীমানা সংলগ্ন স্থানে এই ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, স্থানীয় কতোয়ালপুর গ্রামের সাইফুল ইসলামদের পৈত্রিক সম্পত্তি নিয়ে পাশ্ববর্তী বাড়ির অধিবাসী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শফি আহমদের সাথে বিরোধ চলে আসছিল। বসত বাড়ির সীমানা সংলগ্ন সাইফুল ইসলামদের মালিকানাধীন পৈত্রিক ভূমি আওয়ামী লীগ নেতা শফি আহমদ নিজেদের বলে দাবী করে আসছেন। ঘটনার দিন সকাল ১০টায় শফি আহমদ ৫/৬ জন সহযোগী লোক নিয়ে বিরোধপূর্ণ এই ভূমি জবরদখল করতে আসেন। বিষয়টি দেখতে পেয়ে বাড়িতে থাকা সাইফুল ইসলামের ছোট ভাই বাসিতুল ইসলাম ঘটনাস্থলে এসে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষে বাকবিতন্ডা দেখা দেয়। এক পর্যায় শফি আহমদ ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাসিতুল ইসলামের উপর হামলা চালায়। তারা হকিস্টিক ও লাঠি দিয়ে তার মাথা, নাক এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি আঘাত করিলে রক্তাক্ত জখমপ্রাপ্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট শহরে বসবাসরত নিহতের বড় ভাই সাইফুল ইসলাম হাসপাতালে ছুটে এসে ভাইয়ের মৃতদেহের ময়না তদন্ত শেষ করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমি পরিবার নিয়ে সিলেট শহরে বসবাস করি। আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিতে আওয়ামী লীগ নেতা শফি আহমদ নানা ষড়যন্ত্র চালাচ্ছে দীর্ঘ দিন থেকে। সহযোগী সন্ত্রাসীদের নিয়ে ভূমি দখল করতে আসলে আমার ভাই বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার ভাই বাসিতুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি, লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর