editor
প্রকাশিত: 8:24 PM, December 11, 2022
স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মো. কবির এইচ চৌধুরী বলেছেন,”তোমাদের ত্যাগের ফল আজকে তোমাদেরকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছে। যারা সময়কে কাজে লাগায় বিজয়ীর মুকুট তাদেরই শোভা পায়। তোমাদের অনবদ্য ফলাফলে আমি ও স্কলার্সহোম পরিবার আনন্দিত, উল্লসিত। এ আলোড়ন ছড়িয়ে এগিয়ে যাও, তোমরাই বিশ্বায়নের পৃথিবীতে নেতৃত্ব দিবে। তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের কৃতিত্ব ভবিষ্যতের বাংলাদেশকে পথ দেখাবে।”
তিনি (১১ ডিসেম্বর) রবিবার কলেজ অডিটোরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২২ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক এর সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং প্রাথমিক শাখার শিক্ষিকা সুষ্মিতা শাওনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমেদ কাদরী, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান, স্কলার্সহোম দক্ষিণ সুরমার উপাধ্যক্ষ রোমানা চৌধুরী ও পাঠানটুলা ক্যাম্পাসের হেড অব স্কুল জেবেন্নুসা জীবন। সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ রাজন সরকার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আদ্রিতা দে ও রিহমা আহমেদ। এরপর অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে অনুষ্টানের সভাপতি অধ্যক্ষ মো. ফয়জুল হক কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন