editor
প্রকাশিত: 4:42 PM, December 12, 2022

দেশব্যাপী বিএনপির সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস, গুজব ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ডিসেম্বর ২০২২) দুপুর ১টায় সিলেট শহরের তেলিহাওড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল শেষ হয়। মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৌরব জায়গীরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, ছাত্রলীগ নেতা শাহান আহমদ, আব্দুস সাদিক তারেক, মামুন আহমদ, শাওন তালুকদার, হেলাল আহমদ, ওলিউর রহমান, আবু তায়েফ, খলিলুর রহমান, ইয়াছিন আহমদ, দীপু ঘোষ, ইমন ইবনে সম্রাজ, দ্বীপ রাজ দাস, আসিফ হায়দার মাহি, মেহেদী হাসান সুমন, মোঃ আল আমিন আহমদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, গুজব ও নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা আরো বলেন বিএনপি জামায়াত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটার ধান্দায় আছে। বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচনা হয়েছে তা অব্যাহত রাখতে শরীরের শেষ রক্ত বিন্দু দিতেও বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে