editor
প্রকাশিত: 6:55 PM, December 13, 2022
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘অভিভাবক ও শিক্ষকরা সম্বন্বিতভাবে ভূমিকা রাখলে, শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে! শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর ও আর অভিভাবকরা তাদের পরম পৃষ্ঠপোষক। তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো কাজে যেন অভিভাবকদের মাথা নীচু করতে না হয়, শুধু ভালো রেজাল্টই নয়, আমরা তোমাদের কাছ থেকে সুশৃঙ্খল ও আদর্শিক জীবন প্রত্যাশা করি। বাবা-মা ছাড়া শুধু শিক্ষকরাই শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হোন ও গর্ব বোধ করেন।’

তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের স্কুল সেকশনের বার্ষিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার। শ্রেণিশিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শ্রেণিশিক্ষক জাহাঙ্গীর হুসাইন, আইসিটি বিভাগের প্রভাষক আবু সায়েম।
বেলা ১২টায় অধ্যক্ষ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে রেজাল্ট কার্ড ও শতভাগ উপস্থিতি পুরস্কার ‘প্রিন্সিপাল এওয়ার্ড-২০২২’ প্রদান করেন। এতে অন্যান্যের মাঝে শ্রেণি শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন