editor
প্রকাশিত: 7:38 PM, December 14, 2022
সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমার মুছারগাও গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে উপজেলার নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাইফুল আলম, আলফাজ উদ্দিন, সানাওয়ার আলী, আব্দুশ শহীদ, আসাদ উদ্দিন, কাউন্সিলর মো. ধন মিয়া, মো. আব্দুল নুর, নুরুল আমিন, মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনসার আহমদ, সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলিম, সাবেক কাউন্সিলর আশিক আহমদ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন