editor
প্রকাশিত: 2:55 PM, December 17, 2022
ভারতীয় সহকারি হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রতিটি উৎসব ভারতের মতই হয়। প্রতিটি উৎসবের সাথে ভারতীয় সংস্কৃতির মিল রয়েছে। তিনি বলেন, আমাদের ভাষা এক, কৃষ্টি কালচার এক। অতীতে এক ছিলাম। মহান মুক্তিযুদ্ধের সময় দুদেশের যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল। মহান বিজয় দিবসের এই মিলন মেলা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। তাই এ ধরনের উৎসব সব সময় পালনের জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ২ দিন ব্যাপী পিঠা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানার সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা। এছাড়াও গ্রাসরুটস সহ সিলেটের অন্যান্য নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন