editor
প্রকাশিত: 3:42 PM, December 17, 2022
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ বলেছেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা জাতির সেই বীর শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীনতা। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব দরবারে আজ রোল মডেল। বিভিন্ন ক্ষেত্রে নারী ক্ষমতায়ন ইত্যাদি বহুমুখী পদক্ষেপের কারণে আজ এদেশে নারীর অগ্রযাত্রা দৃশ্যমান।
তিনি শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য শিপা বেগম, নারী উদ্যোক্তা রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার সদস্য মাধুরী গুন, জহুরা আক্তার খানম, যুব মহিলা লীগ ২২নং ওয়ার্ডের সভাপতি রুমা চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম, প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আলী আকরাম (সুমন), মো. এনাম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিশা বেগম। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন