editor

প্রকাশিত: 6:11 PM, December 18, 2022

শারীরিক সুস্থ্যতার জন্য সচেতনতা বাড়াতে হবে: ড.এ.কে. আব্দুল মোমেন

শারীরিক সুস্থ্যতার জন্য সচেতনতা বাড়াতে হবে: ড.এ.কে. আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, শারীরিক সুস্থতার জন্য সচেতনতা বাড়াতে হবে। নিয়মিত হাঁটা চলা চালু রাখলে ডায়াবেটিসসহ অন্যান্য রোগ থেকে নিজেকে সুস্থ রাখা সম্ভব। নিয়মিত শরীর চর্চা করে নিজের শরীর সুস্থ রাখার লক্ষ্যে আমাদের সচেতন হতে হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে প্রাতঃভ্রমণ ক্লাব, শাহজালাল উপশহর, সিলেটের বার্ষিক ম্যাগাজিন “প্রভাতভেরী’র” মোড়ক উন্মোচন ও ফ্যামেলি গেটটুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি প্রাতঃভ্রমণ ক্লাবের চলমান সামাজিক সকল কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে বলেন, সমাজের হত দরিদ্র মানুষের জন্য আপনাদের উন্নয়নমূলক কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রাতঃভ্রমণ ক্লাবের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সমাজের কল্যাণে তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রাতঃভ্রমণ ক্লাবের সভাপতি ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যাপক (অব.) ডা. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড একটি অভিজাত ওয়ার্ড। এই ওয়ার্ডের উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মোড়ক উন্মোচন ও ফ্যামেলি গেটটুগেদার অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রাতঃভ্রমণ ক্লাবের সাবেক সভাপতি ও সিলেট সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক (অব.) আব্দুস সোবহান, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, প্রাতঃভ্রমণ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর।

ক্লাবের জীবন সদস্য ও শাবিপ্রবি’র ডেপুটি রেজিষ্টার আহমদ মাহবুব ফেরদৌস এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জালালপুর আলীয়া মাদ্রাসার প্রাক্তন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুকিত লস্কর। স্বাগত বক্তব্য রাখেন প্রাতঃভ্রমণ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি মো. শফিকুল হক, ইমাম প্রশিক্ষণ একাডেমী, সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মো. নজরুল ইসলাম, প্রাতঃভ্রমণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাজী এনাম উদ্দিন, প্রভাতভেরী সম্পাদনা পরিষদের আহবায়ক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমদ মতিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মিসবাহ উদ্দিন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সাঈফ আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আহমদ কবির হায়দরী, শাহজালাল উপশহর এ ব্লক মসজিদ কমিটির সভাপতি সহিবুর রহমান, ডি ব্লক মসজিদ কমিটির সভাপতি আসাদুর রাজা চৌধুরী, জি ব্লক মসজিদ কমিটির সেক্রেটারী আব্দুস সালাম, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, নলেজ হারবাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, বিশিষ্ট সমাজসেবী নোমান আহমদ হায়দরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও বিশেষ অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাতঃভ্রমণ ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। পরে অতিথিবৃন্দ প্রাতঃভ্রমণ ক্লাব কর্তৃক প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন “প্রভাতভেরী’র” মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন