editor
প্রকাশিত: 9:12 PM, December 20, 2022
ডেইলি সিলেটের সময় ডেস্ক :: টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দিনাজপুরের এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সিলেটের বিশ্বনাথের এক কিশোরের সঙ্গে। সেই পরকীয়া প্রেমের টানে ৪ দিন আগে ওই গৃহবধূ দিনাজপুর থেকে ছুটেও আসেন বিশ্বনাথে, কিশোর প্রেমিকের কাছে।
পরে তারা একসঙ্গে থাকতে শুরু করেন। তবে ওই গৃহবধূর স্বামী বিশ্বনাথে এসে পুলিশের কাছে অভিযোগ করলে প্রেমিক-প্রেমিকাকে আটক করে পুলিশ।
জানা যায়, দিনাজপুর জেলার হাকিমপুর থানার বড়শাল পুকুরিয়া গ্রামের মহসিন আলীর স্ত্রী মেরিনা ইয়াসমিন (২৬)। তিনি দুই সন্তানের জননী। টিকটকের মাধ্যমে তার পরিচয় হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিনের (১৯) সঙ্গে। পরে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে গড়ে উঠে গভীর প্রেমের সম্পর্ক।
সেই অবৈধ প্রেমের টানেই মেরিনা ইয়াসমিন স্বামী-সন্তানদের ফেলে রেখে ৪দিন আগে দিনাজপুর থেকে চলে আসেন বিশ্বনাথে প্রেমিক জসিমের কাছে। এরপর তারা এক সঙ্গে থাকতে শুরু করেন।
এদিকে, সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বামী মহসিন আলী দুই শিশু সন্তান নিয়ে বিশ্বনাথ থানায় এসে এ বিষয়ে অভিযোগ করলে ওই রাতেই প্রেমিক জসিম উদ্দিন ও মেরিনা ইয়াসমিনকে আটক করে পুলিশ। এরপর ওই প্রেমিকযুগলকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানাপুলিশ জানায়, মোবাইলে টিকটকের মাধ্যমে জসিম উদ্দিন ও মেরিনা ইয়াসমিনের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সন্তান ও স্বামীর সংসার ছেড়ে মেরিনা চলে আসে প্রেমিক জসিম উদ্দিনের কাছে। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয় এবং আজ (মঙ্গলবার) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
ডেইলি সিলেটের সময়/ ২০ ডিসেম্বর ২০২২/ এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন