editor

প্রকাশিত: 11:50 AM, December 21, 2022

নগরীতে দিঘি রক্ষার প্রতিবাদে মানববন্ধন

নগরীতে দিঘি রক্ষার প্রতিবাদে মানববন্ধন

ডেইলি সিলেটের সময় ডেস্ক :: এক সময়ের পুকুর ও দিঘির শহর সিলেটে ক্রমান্বয়ে নিঃশেষ হচ্ছে পুকুর-দিঘি। সিলেট নগরীতে একাধিক এলাকার নাম আছে দিঘি ও জলাশয়ের নামে কিন্তু সেখানে ডোবার চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। এ অবস্থায় টিকে থাকা পুকুর-দিঘি রক্ষায় জনসচেতনতা তৈরী হলেও ভূমিখেকো চক্র পুকুর-দিঘি ভরাটের চেষ্টা বন্ধ করেনি। জলাধার সংরক্ষণ আইন-২০০০ অবজ্ঞা করে সিলেটের মাছুদিঘির একাংশ সুপরিকল্পিত ভাবে ভরাট করা হয়েছে। সেই ভড়াটকৃত স্থানে সম্প্রতি স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়।

এই অপচেষ্টার প্রতিবাদে ও ভূমিখেকোদের হাত থেকে মাছুদিঘি রক্ষা, সংস্কার ও পুনঃখননের দাবিতে মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও মাছুদিঘি পাড়ের স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় মানববন্ধন কর্মসুচি। বেলা সাড়ে বারোটায় মির্জাজাঙ্গাল-তালতলা সড়কের মাছুদিঘির পাড় মোড়ে আয়োজন করা এই কর্মসুচিতে এলাকার সর্বস্থরের শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। স্থানীয় মুরুব্বী সিরাজ বখতের সভাপতিত্বে কর্মসুচি পালনকালে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম।

তিনি বলেন, মাছুদিঘিকেও নগরীর অন্যান্য দিঘির মত নিশ্চিহ্ন করে দেয়া হবে। তাই দিঘি রক্ষায় ঐক্যবদ্ধ কর্মসুচি প্রয়োজন। তিনি বলেন, একের পর এক পুকুর-দিঘি নিশ্চিহ্ন হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের কাছে অবশিষ্ট পুকুর-দিঘি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি আমরা বিভিন্ন সময়ে জানিয়েছি। সেই দাবীর প্রেক্ষিতে নগরীর পুকুর-দিঘি রক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়। দুঃখের বিষয় ২০২১ সালের ডিসেম্বর মাসে এই কমিটির একটি সভা হয়। সেই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। উপরন্তু এক বছরেও কমিটির আর কোন সভা আহবান করেনি সিলেট সিটি কর্পোরেশন। এই অবস্থায় নগরের কেন্দ্রস্থলে শতবর্ষ প্রাচীন মাছুদিঘির ভরাট করা অংশে স্থাপনা নির্মান করার ঘটনায় আমরা ক্ষুব্ধ।

সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু বলেন, এই দিঘির ভরাট হয়ে যাওয়া অংশ খনন করে দিঘিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া উচিত। এলাকার জনপ্রতিনিধি হিসাবে এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করছি।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা ইসলাম (শানু) বলেন, এই দিঘির কারনে এখানকার পরিবেশ অনেক সুন্দর কিন্তু দিঘিতে আবর্জনা ফেলা হচ্ছে। অবিলম্বে সেই অবর্জনা অপসারণের উদ্যোগ নিতে হবে। আমরা সেই উদ্যোগ নিচ্ছি।

ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, দিঘিগুলো সিলেটের ঐতিহ্যের অংশ। দিঘির নামেই সিলেটের বিভিন্ন এলাকার পরিচিতি রয়েছে। সিলেটকেও বলা হতো দিঘীর শহর। অথচ এই শহরেই এখন দিঘী নেই। পরিবেশ ও ঐতিহ্য রক্ষার স্বার্থে দিঘিগুলো সংরক্ষণ করা উচিত।

কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশবিদ্যালয়ের সহযোগী অধাপক বাসু দেব পাল, ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবির, স্থানীয় মুরুব্বীনাকু দে, আলতাফ হোসেন লষ্কর, রফিক বখত, জাফর খান প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় এলাকাবাসীদের মধ্যে বেলাল হোসেন, তপন পাল, উপেন্দর দেব নাত, বিমলেন্দু কুমার দে, আলতাফ বখত, ডাঃ রাসেল আহমদ, সাহেদ বখত, ছালিক আহমদ, সাদাত খান, নমিত কুমার দে, সাঈদ খান, বিধান দাশ, মিনহাজ খান, শংকর লাল, মুরাদ হোসেন, সায়েম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ডেইলি সিলেটের সময়/ ২১ ডিসেম্বর ২০২২/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন