editor

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

রাস্তা কাটার প্রতিবাদ করায় কানাইঘাটে ইউপি সদস্যের উপর হামলা

রাস্তা কাটার প্রতিবাদ করায় কানাইঘাটে ইউপি সদস্যের উপর হামলা

6

কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রইছ উদ্দিনকে মারধরের ঘটনায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইউপি সদস্যের উপর হামলাকারী পৌরসভার বায়মপুর গৌরিপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কামাল উদ্দিন ও তার ভাই নিজাম উদ্দিনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযোগে জানা যায়, কামাল উদ্দিন ও তার ভাই নিজাম উদ্দিন গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় ভাড়ারিমাটি স্কুল সংলগ্ন সরকারি সুরমা ডাইকের বেশ কিছু রাস্তা কেটে ফেলায় স্থানীয় লোকজন এতে বাঁধা প্রদান করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য রইছ উদ্দিন রাস্তা কেটে ফেলার প্রতিবাদ করলে কামাল ও নিজাম ইউপি সদস্যকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে কামাল ও নিজাম কানাইঘাট পূর্ব বাজারে ইউপি সদস্য রইছ উদ্দিনকে পেয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে আহত করে। এমনকি রইছ উদ্দিনের সাথে থাকা ৮৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। এ সময় বাজারের লোকজন রইছ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় ঘটনার দিনে রাতে রইছ উদ্দিন বাদী হয়ে কামাল উদ্দিন ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে থানার এসআই মাইনুল ইসলাম জানিয়েছেন।
এদিকে স্থানীয় লোকজন ইউপি সদস্য রইছ উদ্দিনের উপর হামলাকারী ও সরকারি রাস্তা কেটে ফেলার ঘটনার সাথে জড়িত কামাল ও তার ভাই নিজামকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সাতবাঁক ইউনিয়ন পরিষদে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান আব্দুল মন্নান ও ইউপি সদস্যরা রইছ উদ্দিনের উপর হামলার ঘটনার সাথে জড়িত কামাল আহমদকে এলাকার একজন চিহ্নিত অপরাধী ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে মর্মে তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

4 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪

1
4