editor
প্রকাশিত: 8:16 PM, December 22, 2022
শীতের বিকেলে সূর্যের লাল আভা যখন সবাইকে স্পর্শ করেছে ঠিক তখনি সিলেট ক্যাডেট কলেজের আন্তঃ হাউস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩টায় ক্যাডেট কলেজ মাঠে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার) এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল, জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, বাংলাদেশ সেনাবাহিনী।
বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকসহ সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ২২ ডিসেম্বর শীতের বিকেলটি যেন উষ্ণ হয়ে ওঠে। গত ১৯ ডিসেম্বর সকাল ০৯টায় শুরু হওয়া বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোহাং অহিদ উল্লাহ ।
ক্যাডেট কলেজ সমূহে বছরের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় এই বছর চ্যাম্পিয়ন হয় “শাহজালাল (রহ.) হাউস এবং রানারআপ হয় তিতুমীর হাউস।
আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এবং উক্ত বছরের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহজালালা (রহ.) হাউস এবং রানারআপ হয় সুরমা হাউস। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাঁর বক্তব্যে বলেন, “সেবা ও আত্মত্যাগের সুমহান ব্রত নিয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে ক্যাডেটদেরকে দেশ ও জাতির কল্যাণে আরো বেশি অবদান রাখতে হবে।” ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক আয়োজন সম্পর্কে প্রধান অতিথি সন্তুষ্টি প্রকাশ করেন। কলেজ অধ্যক্ষ তাঁর স্বাগত ভাষণে সবাইকে ধন্যবাদ জানান এবং ক্যাডেটদের উদ্দেশ্য বলেন, “ক্যাডেটদেরকে শুধু পড়াশুনা কেন্দ্রিক নয়, বরং সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা সকল বিষয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।” আগামী দিনগুলোতেও সকলের নিরন্তর ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন