editor
প্রকাশিত: 8:29 PM, October 31, 2020
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নাম ভাঙ্গিয়ে শমশেরনগরে একটি বেকারি থেকে প্রতারণা করে বিকাশে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মোবাইলে ইউএনও পরিচয় দিয়ে একজন ইউপি সদস্যের মাধ্যমে দফাদারকে ব্যবহার করে শমশেরনগর বাজারে এই প্রতারণা করে। শনিবার (৩১ অক্টোবর) আরও একটি বেকারিতে গেলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।
শমশেরনগর বাজারের কাজী বেকারির মালিক সোয়াব উল্ল্যা বলেন, শমশেরনগর ইউনিয়ন দফাদার মনু মিয়া বাজারের বেকারি ও মিষ্টি দোকানে এসে ইউএনও পরিচয়ে একটি মোবাইল নাম্বারে কথা বলতে অনুরোধ জানায়। এসময়ে ০১৭৩১৫৯৯৪৬৬ মোবাইল নম্বরে কল দিলেই নিজেকে কমলগঞ্জের ইউএনও পরিচয় দিয়ে বিএসটিআইসহ সব ধরণের লাইসেন্স আছে কিনা জানতে চায়। লাইসেন্স আছে জানার পরেও রোববার অভিযান পরিচালনা করা হবে ও নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে বলে লাইসেন্স না থাকলে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হবে আর লাইসেন্স থাকলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে জোর দাবি করে। পরে যেকোনো মূল্যে ১০ হাজার টাকা পাঠাতে হুমকি দেয় এবং প্রতারক তার রকেট নাম্বার ০১৭৯৩৬৬৯০০৩ দিয়ে টাকা পাঠাতে বলে।
ব্যবসায়ী ওই নাম্বারে ৫ হাজার টাকা পাঠান। পরে সন্তুষ্ট না হয়ে পরবর্তীতে কাজী বেকারির মালিক সোয়াব উল্ল্যাকে আবারও ধমক দিলে পুনরায় প্রতারকের বিকাশ নাম্বারে ০১৮১৩০১৫৮৭১ বাকি পাঠাতে বলে। ব্যবসায়ী বিকাশ নাম্বারে আরও ৫ হাজার টাকা প্রেরণ করেন।
শনিবার বাজারের ঢাকা বেকারির মালিক জাকির হোসেনের সাথে ০১৭৩১৫৯৯৪৬৬ নাম্বারে ইউএনও পরিচয় দিয়ে টাকা দিতে দাবি করলে বিকাশে না দিয়ে সরাসরি এসে টাকা নিতে অনুরোধ করেন। পরে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক ইউএনও’র নাম্বার যাচাই করতে গিয়ে প্রতারণার বিষয়টি পাস হয়।
শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিলে থাকাকালীন একটি নাম্বার থেকে ফোন আসে এবং ইউএনও পরিচয় দেয়। পরে একজন দফাদারের নাম্বার চাইলে আমি ইউনিয়ন পরিষদের দফাদার মনু মিয়ার মোবাইল নাম্বার দেই। এর বেশি জানি না।
শমশেরনগর ইউনিয়নের দফাদার মনু মিয়া বলেন, আমার কাছে ইউএনও পরিচয় দিয়ে ০১৭৩১৫৯৯৪৬৬ নাম্বার থেকে ফোন দিয়ে শমশেরনগর বাজারের প্রতিটি বেকারি ও মিষ্টি দোকানের নাম, মোবাইল নাম্বার সংগ্রহ করে উনার সাথে কথা বলিয়ে দিতে বলেন। পরবর্তীতে ফোন কলের নির্দেশ মোতাবেক আমি প্রতিটি দোকানের তালিকা করি এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম্বারে উনাকে কথা বলে দেই। পরে কাজী বেকারির মালিক সোয়াব উল্ল্যার কাছ থেকে টাকা নিয়েছে।
এ ব্যাপারে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, আমি ইউএনও স্যারের কাছ থেকে জেনে দফাদারকে ডেকে এনে শাসিয়ে দিয়েছি। দফাদারকে ওই ব্যবসায়ীর ১০ হাজার টাকা ফেরত দিতে এবং থানায় সাধারণ ডায়েরী করার জন্য বলেছি। ভবিষ্যতে যেন আর এধরণের কোন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এটি অভিনব প্রতারণা। ওই দফাদারকে আটক করতে হবে। ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
প্রতারণাকারী ০১৭৩১৫৯৯৪৬৬ মোবাইল নাম্বারে এই প্রতিবেদকের কথা মোবাইলে কথা হলে তিনি নিজেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট বলে দাবি করে ফোন কেটে দেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমীন বলেন, এভাবে কিছু প্রতারক সহজ সরল ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব বিষয়ে কেউ যেন টাকা না দেয় এবং সতর্ক থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। মোবাইলে চাইলেই টাকা দিবেন কেন। এবিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য তিনি ইউএনও’র সাথে কথা বলবেন বলে জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন