editor

প্রকাশিত: 10:42 AM, December 24, 2022

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

অনলাইন ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এতে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক, সজীব খান, সৈকত আহমেদ, ইমরান রেজাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে অপর একটি কমিটির সংবাদ বিজ্ঞপ্তির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে।

এরপর থেকে পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শহরে উভয়পক্ষের আলাদা আলাদা শোডাউন দেখা যায়। তবে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহ্বায়ক করে দেওয়া কমিটি বৈধ বলে জানায় জেলা ছাত্রলীগ। কয়েকদিন ধরে এ নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীসহ একটি পক্ষ জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয়। অপরদিকে জাহিদুল ইসলামের রুবেলের নেতৃত্বে অপর পক্ষ শহরের রাজা কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। দুপুর থেকে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকালে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে জাহিদুল ইসলাম রুবেলের গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরী ও তার নেতাকর্মীর ওপর হামলা করে। পরে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জাহিদুল ইসলাম রুবেল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়েতের নাশকতার পরিকল্পনার বিরুদ্ধে আমরা শহরে অবস্থান নিই। এ সময় নাজিম উদ্দৌলার নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। পরে আমরা তাদের প্রতিহত করি।’

নাজিম উদ্দৌলা চৌধুরী বলেন, ‘জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আমরা মিছিল করি। মিছিল শেষে নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদুলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলার চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’

নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ডেইলি সিলেটের সময়/ ২৪ ডিসেম্বর ২০২২/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের