editor

প্রকাশিত: 4:09 PM, December 24, 2022

আঘাত আসবে, মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত আসবে, মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাবে, এটাই আমার চাওয়া। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব ইনশাল্লাহ।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আমরা এদেশ স্বাধীন করেছি, সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগই পারে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। আজ এটুকু বলতে পারি বাংলাদেশের কোনো মানুষ অভুক্ত থাকে না। তাই পিতাকে (জাতির পিতা) বলতে পারি, পিতা কথা দিলাম আপনার জনগণ কখনো অভুক্ত থাকবে না, আপনার জনগণ কষ্টে থাকবে না। আপনি আজ নেই, আপনার আদর্শ আছে। আওয়ামী লীগ মানুষকে সুন্দর জীবন দেবে, বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সেভাবেই এই দেশ পরিচালনা করব।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যেতে যার যতটুকু জমি আছে তাতে চাষাবাদ করুন, খাদ্য উৎপাদন করুন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের উৎপাদন আরও বাড়াতে হবে, আমাদেরটা আমরাই খাব, অন্যদের ওপর যেন নির্ভর করতে না হয়। জাতির পিতা বলেছেন, ‘আমাদের মাটি আছে, মানুষ আছে, তা দিয়েই দেশ গড়বো’। আমরাও সেই নীতিতে বিশ্বাস করি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের শিক্ষা।

করোনাকালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কোভিডকালীন সময়ে আমাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য এক লাখ ৮৭ হাজার ৬৮৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছি। নগদ অর্থ সহযোগিতা দিয়েছি প্রায় ৫০ লাখ মানুষকে। রপ্তানি শিল্পকে বিশেষ প্রণোদনের আওতায় এনেছি। আমাদের ২৮টি প্রণোদনা প্যাকেজে সাত কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৭৯১ জন প্রণোদনা পেয়েছে। দুই লাখ ১৬ হাজার ৬৭টি প্রতিষ্ঠান এর সুবিধা পেয়েছে। ৩৩৩ নম্বরে কল করলে ঘরে খাবার পৌঁছে গেছে।

তিনি বলেন, আমরা সবসময় চাই বাংলাদেশ এগিয়ে যাক। বর্তমানে স্বাক্ষরতার হার ৭৫.২ শতাংশে উন্নিত করতে পেরেছি। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা, বিনামূল্যে বই, শিক্ষার মান যেন ভালো হয়, দক্ষ জনশক্তি যেন তৈরি হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি উপজেলায় সরকারি স্কুল কলেজ স্থাপন করেছি। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আমরা করে দিচ্ছি।

সরকারপ্রধান বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ ২০২১ সালে করার কথা ছিল, আমরা সেটা করতে পেরেছি। প্রতিটি ইউনিয়ন, উপজেলায় অপটিক্যাল ফাইবার, ব্রডব্যান্ড স্থাপন করা হবে। এরইমধ্যে প্রায় ২৬০০ ইউনিয়নে, ১০০০ থানায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা কানেকটিভিটি নিয়ে যাব। ১৮ কোটি ১৭ লাখ মোবাইল সিম আমাদের ব্যবহার হয়। প্রায় ১২ কোটি ৬২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। ৮ হাজার ডিজিটাল সেন্টার সেবা দিচ্ছে, ৫৫০০ ডাকঘরকে আমরা ডিজিটাল সেন্টারে রূপান্তর করেছি। চতুর্থ শিল্প বিপ্লবের যে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তার উপযুক্ত দক্ষ জনশক্তি যেন আমাদের গড়ে ওঠে সে লক্ষ্যে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা আয়োজন করছি।

তিনি বলেন, ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ হবে তার জন্য কী কী করণীয় সেগুলো আমরা করে যাচ্ছি। এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই স্মার্ট হবে। তারা সবকিছু অনলাইনে করতে শিখবে। অনলাইনের ব্যবহার করতে পারবে। আমাদের ইকোনোমি সেটাও হবে ই-ইকোনমি। স্মার্ট বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পূর্ণ যেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হয়। আমাদের শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই হবে স্মার্ট। এভাবে আমদের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। আমরা আশা করি ২০৪১ সালের মধ্যে তা করতে সক্ষম হব। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের তরুণ প্রজন্ম যত বেশি ডিজিটাল ডিভাইস ব্যবহার শিখবে, তত দ্রুত আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

ডেইলি সিলেটের সময়/ ২৪ ডিসেম্বর ২০২২/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের