editor
প্রকাশিত: 8:24 PM, December 24, 2022
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় ইউনিয়নের জিন্দাবাজার সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী রুনু মিয়া মঈন।
কমিটির কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইনছান আলী, সদস্য ফয়জুল ইসলাম, সৈয়দ মকদ্দস আলী, সাহাব উদ্দিন সাবু, মো. শাহিদ আহমদ, মো. আব্দুল হক, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন, মাহবুবুর রহমান, শফিক আহমদ, আব্দুস ছালাম, ইউনিয়নের মোগলাবাজার শাখার সম্পাদক মো. রুবেল আহমদ, দরবস্ত শাখার সম্পাদক মো. দুলাল আহমদ, কোর্ট পয়েন্ট শাখার সভাপতি মো. শফিক আহমদ, সম্পাদক ওসমান গনি, জুবেল আহমদ, ফয়ছল আহমদ, আব্দুর রশিদ, বদরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ২০১৮ সালে ইউনিয়ন রেজিষ্ট্রেশন লাভ করার পর থেকে সর্বস্থরের শ্রমিকবৃন্দের সার্বিক সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত রয়েছে। সভায় বক্তারা বলেন, কতিপয় দৃষ্কৃতিকারী শাহাব উদ্দিন কর্তৃক দায়ের করা ০২/২০২২ ইংরেজিতে ৪৮ কোটি ৯৪ লক্ষ টাকার একটি মিথ্যা মামলা দায়ের করে। মাননীয় শ্রম আদালত কোন প্রমাণ না পাওয়ায় উক্ত মামলা থেকে রুনু মিয়া মঈন সহ অন্যদের অব্যাহতি দেন এবং মাননীয় আদালত কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত ও নির্বাচন চেয়ে করা ইনজানশন ১৬/২২ মামলা থেকেও নেতৃবৃন্দকে অব্যাহতি দেয়ায় সভায় বক্তারা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণে কাজ করে বলেই আদালত এই রায় দিয়েছেন। সভায় আগামী ০১/০১/২০২৩ ইং তারিখের পর সকল পুরাতন কার্ড বাতিল করে নতুন সদস্য নবায়ন করে মাসিক চাঁদা আদায়ের সিদ্ধান্ত গ্রহীত হয় এবং সদস্যদের নতুন কার্ড দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন