editor
প্রকাশিত: 3:29 PM, December 25, 2022
ডিএসএস ডেস্ক :: সিলেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে আজ রোববার সকালে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে সুধীজনদের মিলনমেলা বসে। সেখানে কেক কাটা হয়।
কেক কাটা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশন নিরাজকুমার জসওয়াল, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢিকন নিঝুম সাতমা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সকালে চার্চে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। প্রেসবিটারিয়ান চার্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের ভিড়ও দেখা গেছে।
র্যাব-পুলিশসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে চার্চে উপহার প্রদান করা হয়েছে।
ডিসএসএস/ এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন