editor
প্রকাশিত: 4:55 PM, December 25, 2022

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, সিলেট ও মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার যৌথ আয়োজনে আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসব- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দৈনিক সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নূর।
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, সিলেট ও মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার যৌথ আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রবিবার (২৫ ডিসেম্বর) সকালে শুরু হয়েছে আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসব- ২০২২। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পর প্রয়াত ছোটোগল্প লেখকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। পরে শঙ্কধ্বনি ও মৃদঙ্গবাদনের মাধ্যমে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ।
মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়া এর সভাপতি লাইসোম গুলাপ ও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরামের যৌথ সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক ও সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নূর। সভায় আরোও বক্তব্য রাখেন মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার সেক্রেটারি শরৎ থোকচম।
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসবের উদ্বোধনী অধিবেশনের শুরুতে বামসাসের শিশু শিল্পীরা বাংলা এবং মণিপুরী ভাষায় দুটি কোরাস সংগীত পরিবেশন করেন। সভায় বীমাবতি থীয়াম ওংবীর সম্পাদনায় মণিপুরী ছোটগল্পের একটি সংকলনগ্রন্থ প্রকাশ করা হয়। এছাড়া এই অধিবেশনে দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট লেখিকা মুতুম রমনী দেবীকে সিনাম তনুবাবু মেমোরিয়েল অ্যাওয়ার্ড এবং বাংলাদেশের লেখক এ কে শেরামকে রাজকুমার শীতলজিৎ নীংশিং মনা পদক প্রদান করা হয়।
পরবর্তীতে কৈশাম বিদ্যপতির সভাপতিত্বে মণিপুরী ছোটগল্প বিষয়ক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং প্রফেসর নহাকপম অরুনা মর্ডারেটরের দায়িত্ব পালন করেন। সবশেষে আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসবে ছোটগল্প পাঠের মাধ্যমে উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। আজ সোমবার মণিপুরী ছোটোগল্প উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হবে মৌলভীবাজার জেলার ভানুগাছ মণিপুরী কালচারাল কমপ্লেক্সে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন