editor

প্রকাশিত: 5:05 PM, December 25, 2022

সংকট নিরসনে সরকারের পতন ঘটাতে হবে: খন্দকার মোশাররফ

সংকট নিরসনে সরকারের পতন ঘটাতে হবে: খন্দকার মোশাররফ

ডিএসএস ডেস্ক :: দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে ‘সরকারের পতন ঘটাতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সারা দেশের মানুষের আজকে মনের কথা হচ্ছে-গণতন্ত্র পুনরুদ্ধার, এদেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থনীতিকে পুনরুদ্ধার। রাজনীতি, সমাজিক, অর্থনীতি, বিচার ব্যবস্থা সব কিছু আজকে ধবংস হয়ে গেছে। এর থেকে দেশকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘মানুষকে রক্ষা করতে হলে যারা গায়ের জোরে ১৪ বছর যাবৎ ক্ষমতায় আছে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে তাদেরকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় করতে হবে। সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তা না হলে আমরা যে সংকটে আছি তা থেকে মুক্ত হতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘সারা দেশের জনগণের বার্তাকে আমরা একত্রিত করে ১০ দফা দাবি উত্থাপন করেছি। এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি। এই ১০ দফার একটাই উদ্দেশ্য এই সরকারের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা। অনেক প্রশ্ন করবেন এর পরে (সরকার বিদায় হলে) পরিবর্তন কী হবে? আপনারা দেখেছেন সেজন্য আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা দেখেছেন যে, এবার আমরা এবং জনগণ শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, আরেকটি সরকার এসে আবার এভাবে স্বৈরাচারি শাসন চালাবে তার জন্য নয়, যাতে করে এদেশের সকল মানুষের মত ও তাদের চেতনাকে ধারণ করে একটি সরকার গঠন হবে যে সরকার দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং দেশের সংকট ও ধবংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে।’

জাতীয় প্রেসক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি সাংবাদিক রিয়াজ উদ্দিন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গত বছরের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। সভায় মরহুম রিয়াজ উদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবনকর্ম তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খন্দকার মোশাররফ হোসেন।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সাংবাদিক রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, মুহাম্মদ বাকের হোসাইন, সৈয়দ আবদাল আবদাল আহমেদ, হাসান হাফিজ, কাজী রওনক হোসেন, মোদাব্বের হোসেন, বখতিয়ার রানা, নুর উদ্দিন আহমেদ, বাছিল জামাল, রাশেদুল হক, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুরুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন।

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের