editor

প্রকাশিত: 8:45 PM, October 31, 2020

সংবাদ সম্মেলনে অভিযোগ :বালাগঞ্জে আপন বড় ভাই কর্তৃক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ছোট ভাই

সংবাদ সম্মেলনে অভিযোগ :বালাগঞ্জে আপন বড় ভাই কর্তৃক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ছোট ভাই

7

নিজস্ব প্রতিবেদক
বালাগঞ্জের দেওয়ানবাজারে আপন বড় ভাই কর্তৃক নির্যাতনের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে প্রাণ রক্ষায় পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ছোট ভাই। এমনকি প্রশাসনের নিকট বারবার গিয়েও সহযোগিতা পায়নি ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আলাপুর গ্রামের বাসিন্দা জমির আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির আলী বলেন, বিগত কিছুদিন আগে আমার বড় ভাই আমির আলীর পুত্র জসিম উদ্দিন কাতার যেতে আমার কাতার প্রবাসী শ্যালক গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা ফারদিনের নিকট যোগাযোগ করে কথাবার্তা পাকাপোক্ত করে। ৩ লাখ টাকার চুক্তি হলেও জসিমের পিতা ২ লাখ ৮ হাজার টাকা দেন। বাকি টাকা জসিম বিদেশে গিয়ে দেবে বলে কথা দেন আমির আলী। কিন্তু কাতার গিয়েই নির্ধারিত কোম্পানি ছেড়ে অন্যত্র চলে যায় জসিম। এরপর সে আর অবশিষ্ট টাকা আমার শ্যালককে দেয়নি। হঠাৎ করে জসিমের পিতা আমার বড় ভাই আমির আলী জানান, জসিম নাকি কাতারে গুম হয়ে গেছে। এজন্য চুক্তির ৩ লাখ ও আরও ৫ লাখসহ মোট ৮ লাখ টাকা ফেরত দিতে হবে। অন্যথায় পরিণতি ভালো হবে না বলে আমাকে হুমকি দেন তিনি। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার উপর শুরু হয় নির্যাতন। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি কোম্পানি ছেড়ে অন্যত্র গেলেও জসিম রুজি করে বাড়ীতে নিয়মিত টাকা প্রেরণ করছে।
জমির বলেন, গত ১৮ আগস্ট বিকেলে জসিমের পিতা আমির আলী, আমির আলীর ছেলে শামীম আহমদ, আলিম আহমদ, স্ত্রী রাবেয়া বেগম ও মেয়ে ফারজানা বেগম আমার বসতঘরে প্রবশে করে আমার গলায় চেপে ধরে মাথা ও পিটে আঘাত করে। তাদের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এ সময় তারা আলমিরা ভেঙ্গে ২ ভরি ওজনের দুটি স্বর্ণের বালা, ১ ভরি ওজনের স্বর্ণের কানের দুল ও কাপড়-চোপড় নিয়ে যায়। ঘটনার পর তাৎক্ষণিক আমাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ১১ নং ওয়ার্ডে আমি চিকিৎসাধীন ছিলাম। এরপর ভয়ে আর বাড়ীতে যেতে পারিনি। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। এরপর নিরুপায় হয়ে আমি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। এ ঘটনার পর আমি প্রাণ ভয়ে সিলেট নগরীর একটি মেসে বসবাস করছি। আমার স্ত্রী-সন্তানরা গোলাপগঞ্জে বসবাস করছেন। আমার বড় ভাই ও তার সন্তানেরা হুমকি দিয়ে বলেছে, বাড়ীতে গেলে আমার হাত বা পা কেটে ফেলবে। আমার স্ত্রীকেও নির্যাতন করবে। তাদের ভয়ে আমি নিজের বসতভিটায় যাওয়ার সাহস পাচ্ছি না। তারা প্রভাবশালী হওয়ায় এবং তাদের অব্যাহত হুমকিতে আমি পরিবার নিয়ে জীবন রক্ষায় হন্য হয়ে ঘুরছি। সংবাদ সম্মেলনে জমির আলী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
8